হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নয় বরং শর্তসাপেক্ষে সহযোগিতায় আগ্রহী রাশিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন


মস্কো, ০৯ সেপ্টেম্বর – পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নয় বরং শর্তসাপেক্ষে সহযোগিতাই চাইছে মস্কো। এমন কথাই বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি জানান, রাশিয়া সংলাপ ও সমমর্যাদার সহযোগিতায় আগ্রহী।

একইসঙ্গে ইউক্রেন যুদ্ধের সমাধানে ‘মূল কারণ’ দূর করার আহ্বানও জানিয়েছেন ল্যাভরভ। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

সোমবার মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে ল্যাভরভ বলেন, রাশিয়ার কারও ওপর প্রতিশোধ নেওয়া বা ক্ষোভ উগরে দেওয়ার কোনো ইচ্ছা নেই। তার ভাষায়, “রাগ কিংবা প্রতিশোধের আকাঙ্ক্ষা— এ দুটোই খারাপ।”

তিনি বলেন, “যখন আমাদের পশ্চিমা সাবেক অংশীদাররা হুঁশে ফিরবে এবং রাশিয়ার সঙ্গে কাজ করতে চাইবে, তখন আমরা তাদের ফিরিয়ে দেব না। তবে কোন শর্তে সেটা করা সম্ভব, তা দেখা হবে।”

ল্যাভরভ আরও বলেন, ভবিষ্যতে পশ্চিমাদের সঙ্গে সহযোগিতা এমনভাবে করতে হবে যাতে রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর জন্য ঝুঁকি তৈরি না হয়।

আলাস্কা বৈঠক প্রসঙ্গে ল্যাভরভ বলেন, এই বৈঠক দেখিয়েছে বর্তমান মার্কিন প্রশাসন পারস্পরিক জাতীয় স্বার্থকে সম্মান জানিয়ে সব সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা বোঝে। ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও ওয়াশিংটন এ সংঘাতের “মূল কারণ দূর করার” ওপর গুরুত্ব দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গেই সমমর্যাদার সহযোগিতায় রাশিয়া আগ্রহী। আর্কটিক অঞ্চল, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), মহাকাশ গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সহযোগিতার সম্ভাবনা রয়েছে।

তার ভাষায়, “তাদের (যুক্তরাষ্ট্রের) মধ্যেও একই ধরনের আগ্রহ রয়েছে।”

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৯ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নয় বরং শর্তসাপেক্ষে সহযোগিতায় আগ্রহী রাশিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নয় বরং শর্তসাপেক্ষে সহযোগিতায় আগ্রহী রাশিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ০৯ সেপ্টেম্বর – পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নয় বরং শর্তসাপেক্ষে সহযোগিতাই চাইছে মস্কো। এমন কথাই বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি জানান, রাশিয়া সংলাপ ও সমমর্যাদার সহযোগিতায় আগ্রহী।একইসঙ্গে ইউক্রেন যুদ্ধের সমাধানে ‘মূল কারণ’ দূর করার আহ্বানও জানিয়েছেন ল্যাভরভ। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।সোমবার মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে ল্যাভরভ বলেন, রাশিয়ার কারও ওপর প্রতিশোধ নেওয়া বা ক্ষোভ উগরে দেওয়ার কোনো ইচ্ছা নেই। তার ভাষায়, “রাগ কিংবা প্রতিশোধের আকাঙ্ক্ষা— এ দুটোই খারাপ।”তিনি বলেন, “যখন আমাদের পশ্চিমা সাবেক অংশীদাররা হুঁশে ফিরবে এবং রাশিয়ার সঙ্গে কাজ করতে চাইবে, তখন আমরা তাদের ফিরিয়ে দেব না। তবে কোন শর্তে সেটা করা সম্ভব, তা দেখা হবে।”ল্যাভরভ আরও বলেন, ভবিষ্যতে পশ্চিমাদের সঙ্গে সহযোগিতা এমনভাবে করতে হবে যাতে রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর জন্য ঝুঁকি তৈরি না হয়।আলাস্কা বৈঠক প্রসঙ্গে ল্যাভরভ বলেন, এই বৈঠক দেখিয়েছে বর্তমান মার্কিন প্রশাসন পারস্পরিক জাতীয় স্বার্থকে সম্মান জানিয়ে সব সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা বোঝে। ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও ওয়াশিংটন এ সংঘাতের “মূল কারণ দূর করার” ওপর গুরুত্ব দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গেই সমমর্যাদার সহযোগিতায় রাশিয়া আগ্রহী। আর্কটিক অঞ্চল, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), মহাকাশ গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সহযোগিতার সম্ভাবনা রয়েছে।তার ভাষায়, “তাদের (যুক্তরাষ্ট্রের) মধ্যেও একই ধরনের আগ্রহ রয়েছে।”সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৯ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×