ঢাকা, ১০ সেপ্টেম্বর – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। এ নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যেই মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ৩টার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।
ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম।’
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
ডাকসু নির্বাচনকে ‘সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন’ আখ্যায়িত করে উমামা ফাতেমা লিখেছেন, ‘৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিলো ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১০ সেপ্টেম্বর ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এবার ডাকসু নির্বাচন বর্জন করলেন উমামা ফাতেমা first appeared on DesheBideshe.




মন্তব্য করুন