হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলি হামলার পর সংহতি জানাতে কাতার সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন


দোহা, ১১ সেপ্টেম্বর – ইসরায়েলের বিমান হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সংহতি জানাতে একদিনের সফরে দোহায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও রয়েছে, যার মধ্যে রয়েছেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং বিশেষ সহকারী তারিক ফাতেমি।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সফরকালে প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাতারের আবাসিক এলাকায় পরিচালিত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাবেন। তিনি কাতারের জনগণ ও নেতৃত্বের প্রতি সংহতিও প্রকাশ করবেন।

বৈঠকে কাতার ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃসুলভ সম্পর্ক, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা মজবুত বন্ধনের বিষয়েও আলোচনা হবে।

প্রধানমন্ত্রী কাতারি নেতৃত্বকে জানাবেন যে, সংকটের সময় পাকিস্তান সবসময় কাতারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১১ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইসরায়েলি হামলার পর সংহতি জানাতে কাতার সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলি হামলার পর সংহতি জানাতে কাতার সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] দোহা, ১১ সেপ্টেম্বর – ইসরায়েলের বিমান হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সংহতি জানাতে একদিনের সফরে দোহায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও রয়েছে, যার মধ্যে রয়েছেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং বিশেষ সহকারী তারিক ফাতেমি।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সফরকালে প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাতারের আবাসিক এলাকায় পরিচালিত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাবেন। তিনি কাতারের জনগণ ও নেতৃত্বের প্রতি সংহতিও প্রকাশ করবেন।বৈঠকে কাতার ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃসুলভ সম্পর্ক, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা মজবুত বন্ধনের বিষয়েও আলোচনা হবে।প্রধানমন্ত্রী কাতারি নেতৃত্বকে জানাবেন যে, সংকটের সময় পাকিস্তান সবসময় কাতারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।সূত্র: জাগো নিউজএনএন/ ১১ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×