হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কলকাতাতেই নাবালিকা পাচার চক্র! ৯ নাবালিকাসহ ১১ জনকে উদ্ধার করল পুলিশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন


কলকাতা, ১১ সেপ্টেম্বর – খাস কলকাতা থেকে ৯ জন নাবালিকা-সহ মোট ১১ জনকে উদ্ধার করল কলকাতা পুলিশ। গিরিশ পার্ক এলাকা থেকে ১১ জনকে উদ্ধার করেছে বটতলা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চার জন পাচারকারী-সহ মোট ৬ জনকে। কোথা থেকে এই নাবালিকাদের আনা হচ্ছিল, তা জানতে চায় পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাচারের উদ্দেশেই ওই নাবালিকাদের আনা হচ্ছিল। তবে এই পাচারচক্রের মাথা কে, তা ধৃতদের কাছ থেকে জানতে চান তদন্তকারীরা।

জানা গিয়েছে, গিরিশ পার্ক এলাকায় একটি বাড়িতে ওই নাবালিকাদের এনে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পায় পুলিশ। তার ভিত্তিতে তল্লাশি চলে। পুলিশ যখন হানা দেয়, বাড়ির মালিকেও সেখানে ঘটনাচক্রে উপস্থিত ছিলেন। তাঁকে প্রশ্ন করা হলে, কথায় অসঙ্গতি মেলে, তাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ওই নাবালিকাদের যাঁরা সেখানে এনেছিলেন, তাঁদেরও গ্রেফতার করে পুলিশ। আদৌ গিরিশ পার্ক এলাকা থেকে ওই নাবালিকাদের কোথায় নিয়ে যাওয়া হত, রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার কোনও প্ল্যান ছিল কিনা, সেটাই জানতে চান তদন্তকারীরা। খাস কলকাতার বুকে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

তদন্তকারীরা এটাও মনে করছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও নাবালিকা উদ্ধার হতে পারে। কারণ এই দল আগেও নাবালিকা পাচার করে থাকতে পারেন। এর আগে উত্তরবঙ্গে শিলিগুড়িতে নারী পাচার চক্রের হদিশ পান তদন্তকারীরা।

পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ৫৬ জন তরুণীকে উদ্ধার করেছিল জলপাইগুড়ির জিআরপি ও আরপিএফ। আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের তরুণীদের বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল।পাশাপাশি দূরপাল্লার বাস থেকেও নাবালিকাদের উদ্ধার করা হয়েছিল। একটা বড় র‌্যাকেটের খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে এই চক্রের কোনও যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্র: টিভি নাইন
এনএন/ ১১ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কলকাতাতেই নাবালিকা পাচার চক্র! ৯ নাবালিকাসহ ১১ জনকে উদ্ধার করল পুলিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কলকাতাতেই নাবালিকা পাচার চক্র! ৯ নাবালিকাসহ ১১ জনকে উদ্ধার করল পুলিশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১১ সেপ্টেম্বর – খাস কলকাতা থেকে ৯ জন নাবালিকা-সহ মোট ১১ জনকে উদ্ধার করল কলকাতা পুলিশ। গিরিশ পার্ক এলাকা থেকে ১১ জনকে উদ্ধার করেছে বটতলা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চার জন পাচারকারী-সহ মোট ৬ জনকে। কোথা থেকে এই নাবালিকাদের আনা হচ্ছিল, তা জানতে চায় পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাচারের উদ্দেশেই ওই নাবালিকাদের আনা হচ্ছিল। তবে এই পাচারচক্রের মাথা কে, তা ধৃতদের কাছ থেকে জানতে চান তদন্তকারীরা।জানা গিয়েছে, গিরিশ পার্ক এলাকায় একটি বাড়িতে ওই নাবালিকাদের এনে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পায় পুলিশ। তার ভিত্তিতে তল্লাশি চলে। পুলিশ যখন হানা দেয়, বাড়ির মালিকেও সেখানে ঘটনাচক্রে উপস্থিত ছিলেন। তাঁকে প্রশ্ন করা হলে, কথায় অসঙ্গতি মেলে, তাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ওই নাবালিকাদের যাঁরা সেখানে এনেছিলেন, তাঁদেরও গ্রেফতার করে পুলিশ। আদৌ গিরিশ পার্ক এলাকা থেকে ওই নাবালিকাদের কোথায় নিয়ে যাওয়া হত, রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার কোনও প্ল্যান ছিল কিনা, সেটাই জানতে চান তদন্তকারীরা। খাস কলকাতার বুকে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।তদন্তকারীরা এটাও মনে করছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও নাবালিকা উদ্ধার হতে পারে। কারণ এই দল আগেও নাবালিকা পাচার করে থাকতে পারেন। এর আগে উত্তরবঙ্গে শিলিগুড়িতে নারী পাচার চক্রের হদিশ পান তদন্তকারীরা।পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ৫৬ জন তরুণীকে উদ্ধার করেছিল জলপাইগুড়ির জিআরপি ও আরপিএফ। আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের তরুণীদের বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল।পাশাপাশি দূরপাল্লার বাস থেকেও নাবালিকাদের উদ্ধার করা হয়েছিল। একটা বড় র‌্যাকেটের খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে এই চক্রের কোনও যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।সূত্র: টিভি নাইনএনএন/ ১১ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×