বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) চলন্ত একটি পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় সামনে পেছনে আরও যানবাহন না থাকায় ওইসময় অল্পের জন্য বড়ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিজিবির সদস্যরা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক একটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদুরে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।
বিষয়টি নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন। তিনি বলেন, শুক্রবার দুপুর একটার দিকে হালকা বৃষ্টি হচ্ছিল। ওইসময় বিজিবির একটি পিক-আপ ভ্যান চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে। এসময় গাড়িটির সামনের কিছু অংশ জঙ্গলে ঢুকে পড়ে।
তিনি বলেন, ওই মুহুর্তে মহাসড়কে বিজিবির পিক-আপের সামনে পেছনে যানবাহন চলাচল কম থাকায়
বড়ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। পরে অবশ্য চালক নিজ থেকে গাড়িটি তুলে নিয়ে গন্তব্যে চলে গেছেন।
হাইওয়ে ওসি আরিফুল আমিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনায় পিক-আপ গাড়িটি অক্ষত রয়েছে এবং বিজিবির সদস্যরা নিরাপদ ছিলেন। #




মন্তব্য করুন