হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মণিপুরে নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে উত্তেজনা, তোরণে ভাঙচুর-আগুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজ্যটির কুকি অধ্যুষিত চুড়াচাঁদপুর জেলায় মোদীকে স্বাগত জানাতে যেসব তোরণ তৈরি করা হয়েছিল, তার বেশ কিছু ভেঙে দেওয়া হয়েছে। লাগানো হয়েছে আগুনও।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল লোক লাঠিসোটা দিয়ে ভাঙচুর চালান। ঘটনাটি ঘটে হেলিপ্যাড সংলগ্ন দুটি স্থানে, যেখানে শনিবার (১৩ সেপ্টেম্বর) মোদীর অবতরণ করার কথা। ২০২৩ সালে শুরু হওয়া কুকি-জো ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত শুরুর পর মণিপুরে প্রধানমন্ত্রী মোদীর প্রথম সফর।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

মোদীর হেলিপ্যাড থেকে অনুষ্ঠানের স্থান ও ফেরার পথে এই সড়ক দিয়েই যাতায়াত করার কথা রয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ দুষ্কৃতীদের সঙ্গে অল্প সময়ের জন্য মুখোমুখি হয়েছিল, এরপর তারা সেখান থেকে চলে যান।

ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেগুলোতে দেখা গেছে, হামলাকারীরা ভেঙে ফেলা কাঠামোর কিছু অংশে আগুন লাগিয়ে দিচ্ছেন। আরেকটি ভিডিওতে আবার দেখা যায়, এক পুলিশ সদস্য নির্বিকার দাঁড়িয়ে আছেন, আর হামলাকারীরা রাস্তার পাশের সাজসজ্জা ভাঙতে ব্যস্ত।

চুড়াচাঁদপুরের শান্তি ময়দান থেকে প্রায় ২ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। এই ময়দানেই ভাষণ দেওয়ার কথা রয়েছে মোদীর। এখানকার কর্মসূচি শেষে তিনি মণিপুরের রাজধানী ইম্ফল যাবেন ও সেখানে কাংলা ফোর্টে এক সমাবেশে বক্তব্য দেবেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১২ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মণিপুরে নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে উত্তেজনা, তোরণে ভাঙচুর-আগুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মণিপুরে নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে উত্তেজনা, তোরণে ভাঙচুর-আগুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজ্যটির কুকি অধ্যুষিত চুড়াচাঁদপুর জেলায় মোদীকে স্বাগত জানাতে যেসব তোরণ তৈরি করা হয়েছিল, তার বেশ কিছু ভেঙে দেওয়া হয়েছে। লাগানো হয়েছে আগুনও।জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল লোক লাঠিসোটা দিয়ে ভাঙচুর চালান। ঘটনাটি ঘটে হেলিপ্যাড সংলগ্ন দুটি স্থানে, যেখানে শনিবার (১৩ সেপ্টেম্বর) মোদীর অবতরণ করার কথা। ২০২৩ সালে শুরু হওয়া কুকি-জো ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত শুরুর পর মণিপুরে প্রধানমন্ত্রী মোদীর প্রথম সফর।মোদীর হেলিপ্যাড থেকে অনুষ্ঠানের স্থান ও ফেরার পথে এই সড়ক দিয়েই যাতায়াত করার কথা রয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ দুষ্কৃতীদের সঙ্গে অল্প সময়ের জন্য মুখোমুখি হয়েছিল, এরপর তারা সেখান থেকে চলে যান।ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেগুলোতে দেখা গেছে, হামলাকারীরা ভেঙে ফেলা কাঠামোর কিছু অংশে আগুন লাগিয়ে দিচ্ছেন। আরেকটি ভিডিওতে আবার দেখা যায়, এক পুলিশ সদস্য নির্বিকার দাঁড়িয়ে আছেন, আর হামলাকারীরা রাস্তার পাশের সাজসজ্জা ভাঙতে ব্যস্ত।চুড়াচাঁদপুরের শান্তি ময়দান থেকে প্রায় ২ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। এই ময়দানেই ভাষণ দেওয়ার কথা রয়েছে মোদীর। এখানকার কর্মসূচি শেষে তিনি মণিপুরের রাজধানী ইম্ফল যাবেন ও সেখানে কাংলা ফোর্টে এক সমাবেশে বক্তব্য দেবেন।সূত্র: জাগো নিউজএনএন/ ১২ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×