বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় স্বামী কতৃর্ক এসিড জাতীয় দাহ্য পদার্থ দিয়ে স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত হলো রামু উপজেলার দক্ষিণ করলিয়া মোরা গ্রামের আলী হোছনের মেয়ে জেসমিন আক্তার(২২)।
আটককৃত হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া গ্রামের সোনা মিয়ার পুত্র তোহা প্রকাশ পেটাইন্না(২৫)।
গত মঙ্গলবার বিকাল চারটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া সাকিনে ফোর এইচ কোম্পানীর ১৫নং রাবার বাগানের মধ্যে স্টাফ ঘরের ভিতর এ ঘটনা ঘটে।
ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’
নিহতদের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। এতে একজনকে আসামী করেন।শনিবার ভোরে ঘাতক তোহা প্রকাশ পেটাইন্নাকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ আটক করেন।
আটককৃত আসামীকে বান্দরবান আদালতে প্রেরণ করেছে বলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসরুরুল হক জানিয়েছেন।
তিনি আরো বলেন গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক করতে সক্ষম হয়।




মন্তব্য করুন