ঢাকা, ১৪ সেপ্টেম্বর – ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
এতে আরও বলা হয়, ঢাকায় আজ বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ ছিল।
গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৪ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন