হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় মামলায় হাজিরা শেষে ফেরার পথে আদালত এলাকা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোছাইন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

আদালতে মামলার হাজিরা দিয়ে বাহির হওয়ার মুহূর্তে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের অব্যাহতি দেওয়া সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নবী হোছাইন চৌধুরীকে ঈদগাঁও থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি টিম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে নবী হোছাইন চৌধুরী অপর একটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে এসে এদিন নিন্ম আদালত তথা চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে হাজিরা দেন।

কক্সবাজার জেলা ডিবি পুলিশ জানিয়েছে, সম্প্রতি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার আসামীরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ওই জবানবন্দিতে সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী চৌধুরীর সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেছে আসামীরা।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

পরে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখার (ডিবি ) একটি টিম মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঈদগাঁও থানা পুলিশ ও চকরিয়া থানা পুলিশের সহযোগিতায় আদালত এলাকা থেকে চেয়ারম্যান নবী চৌধুরীকে গ্রেফতার করে।

সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে ডিবি পুলিশ কতৃক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, নবী চৌধুরীকে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ এসল্ট, অস্ত্র লুট, মারামারি ও হত্যাসহ ১৯টি মামলা রয়েছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় মামলায় হাজিরা শেষে ফেরার পথে আদালত এলাকা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোছাইন গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় মামলায় হাজিরা শেষে ফেরার পথে আদালত এলাকা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোছাইন গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: | প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
Print Image
আদালতে মামলার হাজিরা দিয়ে বাহির হওয়ার মুহূর্তে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের অব্যাহতি দেওয়া সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নবী হোছাইন চৌধুরীকে ঈদগাঁও থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি টিম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে নবী হোছাইন চৌধুরী অপর একটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে এসে এদিন নিন্ম আদালত তথা চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে হাজিরা দেন। কক্সবাজার জেলা ডিবি পুলিশ জানিয়েছে, সম্প্রতি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার আসামীরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ওই জবানবন্দিতে সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী চৌধুরীর সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেছে আসামীরা। পরে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখার (ডিবি ) একটি টিম মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঈদগাঁও থানা পুলিশ ও চকরিয়া থানা পুলিশের সহযোগিতায় আদালত এলাকা থেকে চেয়ারম্যান নবী চৌধুরীকে গ্রেফতার করে। সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে ডিবি পুলিশ কতৃক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, নবী চৌধুরীকে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ এসল্ট, অস্ত্র লুট, মারামারি ও হত্যাসহ ১৯টি মামলা রয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×