হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামু-মরিচ্যা সড়কে নোয়া-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত, আহত ২

রামু প্রতিনিধি::

রামু প্রতিনিধি::

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

কক্সবাজারের রামু-মরিচ্যা আরাকান সড়কে নোয়া গাড়ি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর ওরফে বড় মনিয়া (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রামু উপজেলার দারিয়ারদিঘী রাস্তা মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর মনিয়া উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংঙ্গাকাটা গুইট্টাবনিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই আবু বক্কর মনিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নোয়া গাড়ির চালককে আটক এবং দুর্ঘটনাকবলিত উভয় গাড়ি জব্দ করে।
আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার কামাল হোসেনের ছেলে হাবিব উল্লাহ ও নবী হোসেনের ছেলে রায়হান বাবু। গুরুতর আহত হাবিব উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবু বর্তমানে মরিচ্যা আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, রামু অভিমুখী পূবালী ব্যাংকের নোয়া গাড়ি এবং মরিচ্যাগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামু-মরিচ্যা সড়কে নোয়া-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত, আহত ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামু-মরিচ্যা সড়কে নোয়া-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত, আহত ২

প্রতিবেদক: রামু প্রতিনিধি:: | প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামু-মরিচ্যা আরাকান সড়কে নোয়া গাড়ি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর ওরফে বড় মনিয়া (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রামু উপজেলার দারিয়ারদিঘী রাস্তা মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর মনিয়া উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংঙ্গাকাটা গুইট্টাবনিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই আবু বক্কর মনিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নোয়া গাড়ির চালককে আটক এবং দুর্ঘটনাকবলিত উভয় গাড়ি জব্দ করে। আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার কামাল হোসেনের ছেলে হাবিব উল্লাহ ও নবী হোসেনের ছেলে রায়হান বাবু। গুরুতর আহত হাবিব উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবু বর্তমানে মরিচ্যা আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয়রা জানান, রামু অভিমুখী পূবালী ব্যাংকের নোয়া গাড়ি এবং মরিচ্যাগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×