হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন


নিউ ইয়র্ক, ১৬ সেপ্টেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন (সিওআই)।

এই গণহত্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্য নেতারা উস্কানি দিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে তদন্ত কমিশন বলেছে গণহারে মানুষকে হত্যা, ত্রাণ প্রবেশে অবরোধ, জোর করে মানুষকে স্থানচ্যুত করা এবং শিশুদের ক্লিনিক ধ্বংসের বিষয়টিকে তারা বিবেচনায় নিয়েছেন। এতে দেখা গেছে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে।

তদন্ত কমিশন জাতিসংঘের সম্পূর্ণ স্বাধীন একটি সংস্থা। এটি জাতিসংঘের হয়ে কোনো কথা বলে না। গাজার গণহত্যা নিয়ে কাজ করায় সংস্থাটিকে নিয়ে ইসরায়েল ব্যাপক সমালোচনা করে থাকে।

তদন্ত কমিশনের প্রধান নাভি পিল্লাই বলেছেন, “গাজায় গণহত্যা হচ্ছে এবং গণহত্যা এখনো সংঘটিত হচ্ছে। এসব নৃসংশ অপরাধের দায় ইসরায়েলের সর্বোচ্চ নেতাদের ওপর বর্তায়। যারা গত দুই বছর ধরে একটি গণহত্যার ছক কষেছেন। যেটির বর্তমান নির্দিষ্ট লক্ষ্য হলো গাজার ফিলিস্তিনিদের ধ্বংস করা।”

ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি বাসিন্দা। ইসরায়েলের বর্বর হামলার কারণে সেখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়েছে।

ইসরায়েলের অবরোধের কারণে গাজার বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষও দেখা দিয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নিউ ইয়র্ক, ১৬ সেপ্টেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন (সিওআই)।এই গণহত্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্য নেতারা উস্কানি দিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে তদন্ত কমিশন বলেছে গণহারে মানুষকে হত্যা, ত্রাণ প্রবেশে অবরোধ, জোর করে মানুষকে স্থানচ্যুত করা এবং শিশুদের ক্লিনিক ধ্বংসের বিষয়টিকে তারা বিবেচনায় নিয়েছেন। এতে দেখা গেছে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে।তদন্ত কমিশন জাতিসংঘের সম্পূর্ণ স্বাধীন একটি সংস্থা। এটি জাতিসংঘের হয়ে কোনো কথা বলে না। গাজার গণহত্যা নিয়ে কাজ করায় সংস্থাটিকে নিয়ে ইসরায়েল ব্যাপক সমালোচনা করে থাকে।তদন্ত কমিশনের প্রধান নাভি পিল্লাই বলেছেন, “গাজায় গণহত্যা হচ্ছে এবং গণহত্যা এখনো সংঘটিত হচ্ছে। এসব নৃসংশ অপরাধের দায় ইসরায়েলের সর্বোচ্চ নেতাদের ওপর বর্তায়। যারা গত দুই বছর ধরে একটি গণহত্যার ছক কষেছেন। যেটির বর্তমান নির্দিষ্ট লক্ষ্য হলো গাজার ফিলিস্তিনিদের ধ্বংস করা।”ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি বাসিন্দা। ইসরায়েলের বর্বর হামলার কারণে সেখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়েছে।ইসরায়েলের অবরোধের কারণে গাজার বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষও দেখা দিয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×