হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন ভারতীয় হাইকমিশনার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ সেপ্টেম্বর – বাংলাদেশের নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ইন্ডিয়া হাউসে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রণয় ভার্মার সহধর্মিণী মনু ভার্মাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্য কামনা ও শুভ কামনা করে প্রণয় ভার্মা বলেন, ভৌগোলিক অবস্থান, ইতিহাস, ভাষা ও সংস্কৃতির মতো গভীর বন্ধন ভারত ও বাংলাদেশকে এক করেছে। এর পাশাপাশি ক্রিকেটও দুই দেশের জনগণকে দৃঢ়ভাবে যুক্ত করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নারী ক্রিকেট দলও গত কয়েক বছরে দারুণ অগ্রগতি করেছে। তারা উচ্চমানের ক্রিকেট খেলছে এবং উৎসাহ-আত্মবিশ্বাসের মাধ্যমে দেশকে গর্বিত করছে।

নারী ক্রিকেট দলকে ‘নারীর ক্ষমতায়ন’ ও ‘যুবশক্তির প্রতীক’ হিসেবে অভিহিত করে হাইকমিশনার বলেন, আমরা গর্বের সঙ্গে তাদের পাশে আছি। আশা করি, বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশের প্রতিটি মেয়েকে অনুপ্রাণিত করবে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৭ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন ভারতীয় হাইকমিশনার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন ভারতীয় হাইকমিশনার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ সেপ্টেম্বর – বাংলাদেশের নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ইন্ডিয়া হাউসে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রণয় ভার্মার সহধর্মিণী মনু ভার্মাও উপস্থিত ছিলেন।বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্য কামনা ও শুভ কামনা করে প্রণয় ভার্মা বলেন, ভৌগোলিক অবস্থান, ইতিহাস, ভাষা ও সংস্কৃতির মতো গভীর বন্ধন ভারত ও বাংলাদেশকে এক করেছে। এর পাশাপাশি ক্রিকেটও দুই দেশের জনগণকে দৃঢ়ভাবে যুক্ত করেছে।তিনি আরও বলেন, বাংলাদেশের নারী ক্রিকেট দলও গত কয়েক বছরে দারুণ অগ্রগতি করেছে। তারা উচ্চমানের ক্রিকেট খেলছে এবং উৎসাহ-আত্মবিশ্বাসের মাধ্যমে দেশকে গর্বিত করছে।নারী ক্রিকেট দলকে ‘নারীর ক্ষমতায়ন’ ও ‘যুবশক্তির প্রতীক’ হিসেবে অভিহিত করে হাইকমিশনার বলেন, আমরা গর্বের সঙ্গে তাদের পাশে আছি। আশা করি, বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশের প্রতিটি মেয়েকে অনুপ্রাণিত করবে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৭ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×