হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌর ব্যতিচারের কারণে টানা ৮ দিন স্যাটেলাইট সেবা সাময়িক বিঘ্নের শঙ্কা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন


ঢাকা, ১৭ সেপ্টেম্বর – সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে টানা আট দিন বাংলাদেশে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিএসসিএলের জনসংযোগ দপ্তরের মুখপাত্র ওমর হায়দারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার শঙ্কা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

বিঘ্ন ঘটার সম্ভাব্য সময়
সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচারে কবে, কখন, কত সময় বিঘ্ন ঘটতে পারে তা জানিয়েছে বিএসসিএল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রচার বিঘ্নের সম্ভাব্য সময় হলো ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত মোট ৩ মিনিট; ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট মোট ৯ মিনিট; ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট মোট ১২ মিনিট।

২ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট মোট ১৩ মিনিট; ৩ অক্টোবর ৯ টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট মোট ১৩ মিনিট; ৪ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট মোট ১২ মিনিট; ৫ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪০ মিনিট মোট ১১ মিনিট এবং ৬ অক্টোবর ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৩৮ মিনিট মোট ৮ মিনিট বিঘ্ন ঘটতে পারে।

সৌর ব্যতিচার হলো একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে। এটি জিও-স্টেশনারি স্যাটেলাইটের সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটায়। এ ঘটনাটি ঘটে যখন পৃথিবী, সূর্য ও স্যাটেলাইট একই সরলরেখায় চলে আসে। ফলে স্যাটেলাইট থেকে আসা সিগন্যালের উপর সূর্যের শক্তিশালী রেডিও সংকেত প্রভাব ফেলে। এতে স্যাটেলাইটভিত্তিক সম্প্রচার যেমন টেলিভিশন বা ইন্টারনেট সাময়িক বাধার মুখে পড়ে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৭ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌর ব্যতিচারের কারণে টানা ৮ দিন স্যাটেলাইট সেবা সাময়িক বিঘ্নের শঙ্কা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌর ব্যতিচারের কারণে টানা ৮ দিন স্যাটেলাইট সেবা সাময়িক বিঘ্নের শঙ্কা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ সেপ্টেম্বর – সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে টানা আট দিন বাংলাদেশে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিএসসিএলের জনসংযোগ দপ্তরের মুখপাত্র ওমর হায়দারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার শঙ্কা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।বিঘ্ন ঘটার সম্ভাব্য সময়সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচারে কবে, কখন, কত সময় বিঘ্ন ঘটতে পারে তা জানিয়েছে বিএসসিএল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রচার বিঘ্নের সম্ভাব্য সময় হলো ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত মোট ৩ মিনিট; ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট মোট ৯ মিনিট; ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট মোট ১২ মিনিট।২ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট মোট ১৩ মিনিট; ৩ অক্টোবর ৯ টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট মোট ১৩ মিনিট; ৪ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট মোট ১২ মিনিট; ৫ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪০ মিনিট মোট ১১ মিনিট এবং ৬ অক্টোবর ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৩৮ মিনিট মোট ৮ মিনিট বিঘ্ন ঘটতে পারে।সৌর ব্যতিচার হলো একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে। এটি জিও-স্টেশনারি স্যাটেলাইটের সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটায়। এ ঘটনাটি ঘটে যখন পৃথিবী, সূর্য ও স্যাটেলাইট একই সরলরেখায় চলে আসে। ফলে স্যাটেলাইট থেকে আসা সিগন্যালের উপর সূর্যের শক্তিশালী রেডিও সংকেত প্রভাব ফেলে। এতে স্যাটেলাইটভিত্তিক সম্প্রচার যেমন টেলিভিশন বা ইন্টারনেট সাময়িক বাধার মুখে পড়ে।সূত্র: জাগো নিউজএনএন/ ১৭ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×