সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে ২ বিজিবি। এসময় চালকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ২নং উত্তর লম্বরী এলাকার মৃত মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে এবং টেকনাফ উপজেলা ফোরস্টোক সিএনজি- মাহিন্দ্রা সমবায় সমিতির নেতা (৩নং নির্বাচিত সদস্য) মোঃ ইয়াসিন (৩৯) ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট হাবির পাড়ার আবু সামাদের ছেলে রহমত আলী (২৯)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার
(১৭ সেপ্টেম্বর) সকালে অধিনায়কের দূরদর্শী পরিকল্পনায় ও নেতৃত্বে ২ বিজিবি’র একটি টহল দল পর্যটক মোড় সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডে, জাফর চেয়ারম্যানের বাড়ির কাছে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। অভিযান চলাকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার (চট্টমেট্রো-গ-১৫-২১৩৯) থামিয়ে তল্লাশি করা হয়। যাত্রীদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
তল্লাশির একপর্যায়ে গাড়ির ভিতরে থাকা দুটি গ্যাস সিলিন্ডারের একটি সন্দেহজনক মনে হলে সেটি স্থানীয় লেদ মেশিনের দোকানে নিয়ে কাটা হয়। পরে সিলিন্ডারের ভিতর অভিনব কায়দায় লুকানো ৪৪ হাজার ৪শত পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি সাদা রং এর প্রাইভেটকার জব্দ করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এই অভিযান সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান দমনে বিজিবির অঙ্গীকারেরই প্রমাণ।
- ভারতে দ্রুত বাড়ছে পেঁয়াজের দাম
- কক্সবাজারে গাঁজাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার




মন্তব্য করুন