হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এলডিসি উত্তরণে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন


ঢাকা, ১৭ সেপ্টেম্বর – স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে বলেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই প্রতিবেদন দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৫ আগস্ট জাতিসংঘের সিডিপির চেয়ারম্যান হোসে অ্যান্টোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে এই বিষয়ে একটি চিঠি পাঠান।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

বাংলাদেশের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশকে পাঠানো চিঠিতে একজন প্রতিনিধিকে ভার্চ্যুয়ালি ওই বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, সভার এজেন্ডা, তারিখ ও সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা যথাসময়ে জানানো হবে।

আগের সরকার প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি শুরু করে। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় এগোচ্ছে। এই প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের ১৩ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে—স্বল্পোন্নত থেকে উত্তরণের জন্য দেশের যথেষ্ট প্রস্তুতি নেই। আগের সরকার ভুল তথ্যের ভিত্তিতে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি নেয়। অনেকে মনে করছেন, উন্নয়নশীল দেশে রূপান্তরে আরও সময়ের প্রয়োজন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এলডিসি উত্তরণে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এলডিসি উত্তরণে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ সেপ্টেম্বর – স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে বলেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই প্রতিবেদন দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।জানা গেছে, গত ২৫ আগস্ট জাতিসংঘের সিডিপির চেয়ারম্যান হোসে অ্যান্টোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে এই বিষয়ে একটি চিঠি পাঠান।বাংলাদেশের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশকে পাঠানো চিঠিতে একজন প্রতিনিধিকে ভার্চ্যুয়ালি ওই বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, সভার এজেন্ডা, তারিখ ও সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা যথাসময়ে জানানো হবে।আগের সরকার প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি শুরু করে। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় এগোচ্ছে। এই প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের ১৩ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।তবে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে—স্বল্পোন্নত থেকে উত্তরণের জন্য দেশের যথেষ্ট প্রস্তুতি নেই। আগের সরকার ভুল তথ্যের ভিত্তিতে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি নেয়। অনেকে মনে করছেন, উন্নয়নশীল দেশে রূপান্তরে আরও সময়ের প্রয়োজন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×