হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত থাকবে নিউইয়র্ক পুলিশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ সেপ্টেম্বর – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন। প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত থাকবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একা‌ডে‌মি‌তে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

সম্প্রতি বিদেশে উপদেষ্টাদের প্রতি বিক্ষোভ প্রদর্শনের মতো ঘটনা জাতিসংঘের সামনে হলে করণীয় কী জানতে চাওয়া হয় উপ‌দেষ্টার কা‌ছে।

জবা‌বে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, সম্প্রতি লন্ডনে যে ঘটনা ঘটেছিল, সেটার বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল এবং খবর যা এসেছে, সবকিছু কিন্তু পুরোপুরি সত্য না। যেমন, যে গাড়িটা আক্রান্ত হয়েছে, সেই গাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। তিনি অন্য একটা গাড়িতে ছিলেন।

তিনি বলেন, এখানে আমাদের বুঝতে হবে, পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া, স্লোগান দেওয়া, রাস্তায় মিছিল করা, প্রতিবাদ করা, রাস্তা আটকানোর কোনো উপায় আমাদের কেন, কারোরই নেই। সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য। শুধু ডেলিগেশন দলের নিরাপত্তা যেন সঠিক থাকে। আমি আসলে তেমন আশঙ্কা করছি না।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত থাকবে নিউইয়র্ক পুলিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত থাকবে নিউইয়র্ক পুলিশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ সেপ্টেম্বর – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন। প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত থাকবে।বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একা‌ডে‌মি‌তে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।সম্প্রতি বিদেশে উপদেষ্টাদের প্রতি বিক্ষোভ প্রদর্শনের মতো ঘটনা জাতিসংঘের সামনে হলে করণীয় কী জানতে চাওয়া হয় উপ‌দেষ্টার কা‌ছে।জবা‌বে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, সম্প্রতি লন্ডনে যে ঘটনা ঘটেছিল, সেটার বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল এবং খবর যা এসেছে, সবকিছু কিন্তু পুরোপুরি সত্য না। যেমন, যে গাড়িটা আক্রান্ত হয়েছে, সেই গাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। তিনি অন্য একটা গাড়িতে ছিলেন।তিনি বলেন, এখানে আমাদের বুঝতে হবে, পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া, স্লোগান দেওয়া, রাস্তায় মিছিল করা, প্রতিবাদ করা, রাস্তা আটকানোর কোনো উপায় আমাদের কেন, কারোরই নেই। সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য। শুধু ডেলিগেশন দলের নিরাপত্তা যেন সঠিক থাকে। আমি আসলে তেমন আশঙ্কা করছি না।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৭ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×