হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে হৃদরোগে সাবেক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন


ঢাকা, ১২ ফেব্রুয়ারি – রাজধানীর যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আলী আবু সাঈদ সরকার নামের এক সাবেক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুলে এই ঘটনা ঘটে। ৫৩ বছর বয়সী এই ব্যক্তি ভোটকেন্দ্রের সিঁড়িতে ওঠার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মৃত আলী আবু সাঈদ সরকার সাভারের প্রয়াত আবুল হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে ঢাকার মানিকনগরে বসবাস করতেন এবং দুই সন্তানের জনক ছিলেন। বৃহস্পতিবার সকালে স্ত্রী প্রীতি ইসলাম পারভীনকে বাসায় রেখে ছোট ছেলে ফয়সাল ইসরাককে সঙ্গে নিয়ে তিনি ভোট দিতে গিয়েছিলেন। কেন্দ্রের চতুর্থ তলায় ওঠার সময় সিঁড়িতে তিনি অচেতন হয়ে পড়েন।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

তাৎক্ষণিকভাবে ছেলে ও অন্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী প্রীতি ইসলাম পারভীন জানিয়েছেন, তার স্বামী হার্টের রোগী ছিলেন এবং এর আগে একবার স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। তিনি নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে হৃদরোগে সাবেক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে হৃদরোগে সাবেক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ ফেব্রুয়ারি – রাজধানীর যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আলী আবু সাঈদ সরকার নামের এক সাবেক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুলে এই ঘটনা ঘটে। ৫৩ বছর বয়সী এই ব্যক্তি ভোটকেন্দ্রের সিঁড়িতে ওঠার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মৃত আলী আবু সাঈদ সরকার সাভারের প্রয়াত আবুল হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে ঢাকার মানিকনগরে বসবাস করতেন এবং দুই সন্তানের জনক ছিলেন। বৃহস্পতিবার সকালে স্ত্রী প্রীতি ইসলাম পারভীনকে বাসায় রেখে ছোট ছেলে ফয়সাল ইসরাককে সঙ্গে নিয়ে তিনি ভোট দিতে গিয়েছিলেন। কেন্দ্রের চতুর্থ তলায় ওঠার সময় সিঁড়িতে তিনি অচেতন হয়ে পড়েন।তাৎক্ষণিকভাবে ছেলে ও অন্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী প্রীতি ইসলাম পারভীন জানিয়েছেন, তার স্বামী হার্টের রোগী ছিলেন এবং এর আগে একবার স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। তিনি নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×