হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি নিয়ে মোদির সমালোচনায় প্রধান বিরোধী দল কংগ্রেস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন


নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর – সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। তারা বলেছে, এ দুই দেশের চুক্তি ভারতের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলবে। এছাড়া চুক্তিটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কূটনৈতিক ব্যর্থতা হিসেবেও অভিহিত করেছে কংগ্রেস।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পাকিস্তান ও সৌদির মধ্যে ঐতিহাসিক এ চুক্তি হয়। এতে বলা হয়েছে, দুটি দেশের ওপর অন্য যে কোনো দেশের হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ সৌদি ও পাকিস্তান আক্রান্ত হলে একেঅপরের সহায়তায় এগিয়ে যাবে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

ভারতীয় কংগ্রেসের মহাসচিব জয়রাম রমেশ এক্সে মোদির সমালোচনা করে লিখেছেন, “হঠাৎ করে অপারেশন সিঁদুর বন্ধ করে দেওয়ার কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ফিল্ড মার্শাল অসিম মুনীরের জন্য হোয়াইট হাউজে নৈশভোজের আয়োজন করেছিলেন। অসিম মুনির হলেন সেই একই ব্যক্তি যার উস্কানিমূলক বক্তব্যের কারণে এপ্রিলে পেহেলগামে হামলা হয়।”

তিনি আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী মোদির বহুল আলোচিত চীন সফরের কয়েকদিন পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির জন্য তাদের গোপন মিলিটারি কমপ্লেক্স খুলে দেন।”

“এখন সৌদি আরব, পেহেলগাম হামলার সময় যেখানে প্রধানমন্ত্রী মোদি ছিলেন, তারা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সামরিক চুক্তি করেছে। অবশ্যই এটির বড় প্রভাব ভারতের জাতীয় নিরাপত্তার জন্য রয়েছে।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি নিয়ে মোদির সমালোচনায় প্রধান বিরোধী দল কংগ্রেস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি নিয়ে মোদির সমালোচনায় প্রধান বিরোধী দল কংগ্রেস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর – সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। তারা বলেছে, এ দুই দেশের চুক্তি ভারতের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলবে। এছাড়া চুক্তিটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কূটনৈতিক ব্যর্থতা হিসেবেও অভিহিত করেছে কংগ্রেস।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পাকিস্তান ও সৌদির মধ্যে ঐতিহাসিক এ চুক্তি হয়। এতে বলা হয়েছে, দুটি দেশের ওপর অন্য যে কোনো দেশের হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ সৌদি ও পাকিস্তান আক্রান্ত হলে একেঅপরের সহায়তায় এগিয়ে যাবে।ভারতীয় কংগ্রেসের মহাসচিব জয়রাম রমেশ এক্সে মোদির সমালোচনা করে লিখেছেন, “হঠাৎ করে অপারেশন সিঁদুর বন্ধ করে দেওয়ার কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ফিল্ড মার্শাল অসিম মুনীরের জন্য হোয়াইট হাউজে নৈশভোজের আয়োজন করেছিলেন। অসিম মুনির হলেন সেই একই ব্যক্তি যার উস্কানিমূলক বক্তব্যের কারণে এপ্রিলে পেহেলগামে হামলা হয়।”তিনি আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী মোদির বহুল আলোচিত চীন সফরের কয়েকদিন পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির জন্য তাদের গোপন মিলিটারি কমপ্লেক্স খুলে দেন।”“এখন সৌদি আরব, পেহেলগাম হামলার সময় যেখানে প্রধানমন্ত্রী মোদি ছিলেন, তারা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সামরিক চুক্তি করেছে। অবশ্যই এটির বড় প্রভাব ভারতের জাতীয় নিরাপত্তার জন্য রয়েছে।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×