হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজের স্ত্রীকে নারী প্রমাণে বৈজ্ঞানিক তথ্য দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন


প্যারিস, ১৮ সেপ্টেম্বর – প্রায় দেড় যুগ ধরে এক ছাদের নিচে সংসার করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিজিত। অথচ এতদিন পর এসে নিজের স্ত্রীকে ‘নারী’ প্রমাণের জন্য এখন দৌড়ঝাঁপ করতে হচ্ছে ম্যাক্রোঁকে।

মূলত, মার্কিন ডানপন্থি ইনফ্লুয়েন্সার ক্যানডেস ওয়েন্স সম্প্রতি দাবি করেন, ব্রিজিত ম্যাক্রোঁ পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। চাঞ্চল্যকর এ দাবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়েও পড়ে ঝড়ের বেগে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরিমণ্ডলেও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যান ম্যাক্রোঁ দম্পতি। শেষ পর্যন্ত ওয়েন্সের বিরুদ্ধে মানহানির মামলা করে বসেন তারা।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

এবার মামলার লড়াইয়ে জিততে স্ত্রী ব্রিজিতকে ‘নারী’ প্রমাণে যুক্তরাষ্ট্রের আদালতে বৈজ্ঞানিক প্রমাণ ও পারিবারিক ছবি উপস্থাপন করতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মামলায় ম্যাক্রোঁ দম্পতির পক্ষে আইনজীবী টম ক্লেয়ার জানান, স্ত্রীকে নিয়ে এমন দাবি শুনে ব্যথিত হন ব্রিজিত নিজেও। বিবিসির ‘ফেম আন্ডার ফায়ার’ পডকাস্টে তিনি বলেন, ‘একজন ব্যক্তি যখন পরিবার ও রাষ্ট্রীয় দায়িত্ব একসাথে পালন করেন, তখন পারিবারিক আক্রমণ তার উপর প্রভাব ফেলে। প্রেসিডেন্ট বলেই যে তিনি এসবের বাইরে থাকবেন—তা নয়।’

আইনজীবী ক্লেয়ার জানান, কী ধরনের বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করা হবে, তা এখনই জানানো হবে না। তবে মিথ্যা দাবির জবাবে যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৮ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিজের স্ত্রীকে নারী প্রমাণে বৈজ্ঞানিক তথ্য দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজের স্ত্রীকে নারী প্রমাণে বৈজ্ঞানিক তথ্য দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
Print Image
[ad_1] প্যারিস, ১৮ সেপ্টেম্বর – প্রায় দেড় যুগ ধরে এক ছাদের নিচে সংসার করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিজিত। অথচ এতদিন পর এসে নিজের স্ত্রীকে ‘নারী’ প্রমাণের জন্য এখন দৌড়ঝাঁপ করতে হচ্ছে ম্যাক্রোঁকে।মূলত, মার্কিন ডানপন্থি ইনফ্লুয়েন্সার ক্যানডেস ওয়েন্স সম্প্রতি দাবি করেন, ব্রিজিত ম্যাক্রোঁ পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। চাঞ্চল্যকর এ দাবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়েও পড়ে ঝড়ের বেগে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরিমণ্ডলেও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যান ম্যাক্রোঁ দম্পতি। শেষ পর্যন্ত ওয়েন্সের বিরুদ্ধে মানহানির মামলা করে বসেন তারা।এবার মামলার লড়াইয়ে জিততে স্ত্রী ব্রিজিতকে ‘নারী’ প্রমাণে যুক্তরাষ্ট্রের আদালতে বৈজ্ঞানিক প্রমাণ ও পারিবারিক ছবি উপস্থাপন করতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।মামলায় ম্যাক্রোঁ দম্পতির পক্ষে আইনজীবী টম ক্লেয়ার জানান, স্ত্রীকে নিয়ে এমন দাবি শুনে ব্যথিত হন ব্রিজিত নিজেও। বিবিসির ‘ফেম আন্ডার ফায়ার’ পডকাস্টে তিনি বলেন, ‘একজন ব্যক্তি যখন পরিবার ও রাষ্ট্রীয় দায়িত্ব একসাথে পালন করেন, তখন পারিবারিক আক্রমণ তার উপর প্রভাব ফেলে। প্রেসিডেন্ট বলেই যে তিনি এসবের বাইরে থাকবেন—তা নয়।’আইনজীবী ক্লেয়ার জানান, কী ধরনের বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করা হবে, তা এখনই জানানো হবে না। তবে মিথ্যা দাবির জবাবে যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৮ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×