হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি সই, প্রতিক্রিয়া জানাল ভারত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন


রিয়াদ, ১৮ সেপ্টেম্বর – পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তিতে দুশ্চিন্তায় ভারত। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঐতিহাসিক এই ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’তে সই করেছে মুসলিম দেশ দুটি। চুক্তি অনুযায়ী, দুই দেশের যে কোনো একটির ওপর আক্রমণ হলে সেটিকে অন্য দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এই চুক্তি নয়াদিল্লির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদ সফরে গিয়ে গুরুত্বপূর্ণ এই চুক্তিতে সই করেন। চুক্তির পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রায় আট দশকের ঐতিহাসিক সম্পর্ক, ভ্রাতৃত্ব, ইসলামী সংহতি ও কৌশলগত স্বার্থের ভিত্তিতে এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের নিরাপত্তা বাড়াবে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তুলবে।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

পাকিস্তান-সৌদি আরব চুক্তির প্রধান দিক

চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, এক দেশের ওপর হামলা হলে সেটি উভয়ের ওপর হামলা হিসেবে ধরা হবে।

পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। প্রতিরক্ষা চুক্তি মোতাবেক, সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ পাবে।

এই চুক্তিকে ভারতের জন্য উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পাকিস্তান এখন যেকোনো আঞ্চলিক উত্তেজনায় সৌদি আরবকে পাশে টানতে পারবে, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে। রিয়াদ অতীতে একাধিকবার ইসলামাবাদকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। এবার প্রতিরক্ষার গ্যারান্টিও পেলো পাকিস্তান। তবে ভারত-সৌদি আরব সম্পর্কও সুসম্পর্কপূর্ণ। সৌদি আরব ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, আর ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার।

ভারতের প্রতিক্রিয়া

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তির প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা পাকিস্তান-সৌদি আরব কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার খবর দেখেছি। ভারত সরকার আগেই জানতো যে, দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। আমরা এই চুক্তির প্রভাব আমাদের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর কী হতে পারে, তা পর্যালোচনা করবো। ভারতের জাতীয় স্বার্থরক্ষা এবং সবক্ষেত্রে সামগ্রিক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৮ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি সই, প্রতিক্রিয়া জানাল ভারত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি সই, প্রতিক্রিয়া জানাল ভারত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ১৮ সেপ্টেম্বর – পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তিতে দুশ্চিন্তায় ভারত। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঐতিহাসিক এই ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’তে সই করেছে মুসলিম দেশ দুটি। চুক্তি অনুযায়ী, দুই দেশের যে কোনো একটির ওপর আক্রমণ হলে সেটিকে অন্য দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এই চুক্তি নয়াদিল্লির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদ সফরে গিয়ে গুরুত্বপূর্ণ এই চুক্তিতে সই করেন। চুক্তির পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রায় আট দশকের ঐতিহাসিক সম্পর্ক, ভ্রাতৃত্ব, ইসলামী সংহতি ও কৌশলগত স্বার্থের ভিত্তিতে এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের নিরাপত্তা বাড়াবে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তুলবে।পাকিস্তান-সৌদি আরব চুক্তির প্রধান দিকচুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, এক দেশের ওপর হামলা হলে সেটি উভয়ের ওপর হামলা হিসেবে ধরা হবে।পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। প্রতিরক্ষা চুক্তি মোতাবেক, সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ পাবে।এই চুক্তিকে ভারতের জন্য উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পাকিস্তান এখন যেকোনো আঞ্চলিক উত্তেজনায় সৌদি আরবকে পাশে টানতে পারবে, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে। রিয়াদ অতীতে একাধিকবার ইসলামাবাদকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। এবার প্রতিরক্ষার গ্যারান্টিও পেলো পাকিস্তান। তবে ভারত-সৌদি আরব সম্পর্কও সুসম্পর্কপূর্ণ। সৌদি আরব ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, আর ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার।ভারতের প্রতিক্রিয়াপাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তির প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা পাকিস্তান-সৌদি আরব কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার খবর দেখেছি। ভারত সরকার আগেই জানতো যে, দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। আমরা এই চুক্তির প্রভাব আমাদের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর কী হতে পারে, তা পর্যালোচনা করবো। ভারতের জাতীয় স্বার্থরক্ষা এবং সবক্ষেত্রে সামগ্রিক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।সূত্র: জাগো নিউজএনএন/ ১৮ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×