হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদকরোধে কঠোর হতে কঠোর হতে হবে, অপরাধীদের কোন দলীয় পরিচয় নেই: স্বরাষ্ট্র মন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ মে ২০২২, ০৫:১৯ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি বলেছেন, মাদকরোধে কঠোর হতে কঠোরত হতে হবে, অপরাধীদের কোন দলীয় পরিচয় নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, সীমান্ত হচ্ছে চ্যালেঞ্জিং। মিয়ানমার সীমান্ত রয়েছে ২৭৪ কিলোমিটার। তাই, সীমান্তে কাজ করা অনেক দূরহ ব্যাপার। তাই, বিজিবিকে হেলিকপ্টার থেকে শুরু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

শুক্রবার (২৭ মে) বেলা ১১টারদিকে কক্সবাজারের রামু বিজিবি রিজিয়ন মাঠে বিজিবি আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।।
তিনি বলেন, বিজিবি সীমান্তে মাদক ও মানবপাচাররোধে কাজ করছে। আমাদের দেশে মাদকসেবীর ৫০ শতাংশ হচ্ছে তরুন। আমাদের ২৪ প্রকার মাদক আসে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স বাস্তবায়ন করতে হবে। আমাদের দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ২০৪০ সালে উন্নয়নশীল দেশে উপনীত হবো।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

তিনি আরও বলেন, বিজিবি সদস্যরা দেশের জন্য দুঃসাহসিক কাজ করে যাচ্ছে। তাই বিজিবিকে তাদের সক্ষমতা দিয়ে সীমান্তে কাজ করছে।

তিনি বলেন, মাদকের সাথে জড়িতরা যে দলের হউক, তাদের আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মোঃ আখতার হোসেন, দেশকে মাদকমুক্ত করতে বিজিবি গুরুতৃবপুর্ণ ভুমিকা পালন করছে। বিশেষ করে নির্বাচন থেকে শুরু করে দেশের দুর্যোগকালীন সময়ে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজিবিরা হচ্ছে সীমান্ত প্রহরী। তাই, বিজিবিকে আরও আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রী কাজ করছেন।

এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সার্বজনীন প্রতিরোধ গড়ে তুলতে হবে। সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। বিজিবিকে বিশ্বমানের একটি আধুনিক ত্রিমাত্রিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং একইসাথে প্রতিটি ক্ষেত্রে বিজিবি’র পাশে থেকে সাহস জোগানোর জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এসপিপি, বিজিবি’র কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব, রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মো: ফখরুল আহসান, কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার রেজোয়ান হায়াত, কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ সহ উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিবি কক্সবাজার রিজিয়ন সুত্র জানায়, গত ১ বছরের মালিকবিহীন উদ্ধারকৃত ৯০ লাখ ৮০ হাজার ৪৭৭ পিস ইয়াবা, ২৩ হাজার ৭৫২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার ৭৬৭ ক্যান বিয়ার, ১ হাজার ৩৩৯ বোতল মদ, ১৫৪ বোতল ফেন্সিডিল, ২০৬ লিটার বাংলা মদ, ১৭ কেজি গাঁজা, ৪৮,০১৯ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট, ১০ হাজার ৯৮৪ প্যাকেট সিগারেট এবং ৭ বোতল এ্যামোনিয়াম সালফার ধ্বংস করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন সময়ে আটককৃত ১হাজার ৯৭৯ জন আসামীসহ ১ কোটি ২৪ লাখ ৪৩০ পিস ইয়াবা, ২৭ হাজার ৪৪৮ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১ হাজার ৩০৫ ক্যান বিভিন্ন প্রকার বিয়ার, ৯৮ বোতল বিভিন্ন প্রকার মদ, ১৩৭ বোতল ফেন্সিডিল, ৫৮ লাখ ৬ হাজার ৮০০ লিটার বাংলা মদ, ২২ হাজার ৯৯৫ কেজি গাঁজ, ৩ হাজার ১৫০ কেজি আফিম মামলার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মাদকরোধে কঠোর হতে কঠোর হতে হবে, অপরাধীদের কোন দলীয় পরিচয় নেই: স্বরাষ্ট্র মন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদকরোধে কঠোর হতে কঠোর হতে হবে, অপরাধীদের কোন দলীয় পরিচয় নেই: স্বরাষ্ট্র মন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ মে ২০২২, ০৫:১৯ অপরাহ্ন
Print Image
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি বলেছেন, মাদকরোধে কঠোর হতে কঠোরত হতে হবে, অপরাধীদের কোন দলীয় পরিচয় নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, সীমান্ত হচ্ছে চ্যালেঞ্জিং। মিয়ানমার সীমান্ত রয়েছে ২৭৪ কিলোমিটার। তাই, সীমান্তে কাজ করা অনেক দূরহ ব্যাপার। তাই, বিজিবিকে হেলিকপ্টার থেকে শুরু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। শুক্রবার (২৭ মে) বেলা ১১টারদিকে কক্সবাজারের রামু বিজিবি রিজিয়ন মাঠে বিজিবি আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।। তিনি বলেন, বিজিবি সীমান্তে মাদক ও মানবপাচাররোধে কাজ করছে। আমাদের দেশে মাদকসেবীর ৫০ শতাংশ হচ্ছে তরুন। আমাদের ২৪ প্রকার মাদক আসে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স বাস্তবায়ন করতে হবে। আমাদের দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ২০৪০ সালে উন্নয়নশীল দেশে উপনীত হবো। তিনি আরও বলেন, বিজিবি সদস্যরা দেশের জন্য দুঃসাহসিক কাজ করে যাচ্ছে। তাই বিজিবিকে তাদের সক্ষমতা দিয়ে সীমান্তে কাজ করছে। তিনি বলেন, মাদকের সাথে জড়িতরা যে দলের হউক, তাদের আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মোঃ আখতার হোসেন, দেশকে মাদকমুক্ত করতে বিজিবি গুরুতৃবপুর্ণ ভুমিকা পালন করছে। বিশেষ করে নির্বাচন থেকে শুরু করে দেশের দুর্যোগকালীন সময়ে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজিবিরা হচ্ছে সীমান্ত প্রহরী। তাই, বিজিবিকে আরও আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রী কাজ করছেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সার্বজনীন প্রতিরোধ গড়ে তুলতে হবে। সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। বিজিবিকে বিশ্বমানের একটি আধুনিক ত্রিমাত্রিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং একইসাথে প্রতিটি ক্ষেত্রে বিজিবি’র পাশে থেকে সাহস জোগানোর জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এসপিপি, বিজিবি’র কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব, রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মো: ফখরুল আহসান, কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার রেজোয়ান হায়াত, কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ সহ উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজিবি কক্সবাজার রিজিয়ন সুত্র জানায়, গত ১ বছরের মালিকবিহীন উদ্ধারকৃত ৯০ লাখ ৮০ হাজার ৪৭৭ পিস ইয়াবা, ২৩ হাজার ৭৫২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার ৭৬৭ ক্যান বিয়ার, ১ হাজার ৩৩৯ বোতল মদ, ১৫৪ বোতল ফেন্সিডিল, ২০৬ লিটার বাংলা মদ, ১৭ কেজি গাঁজা, ৪৮,০১৯ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট, ১০ হাজার ৯৮৪ প্যাকেট সিগারেট এবং ৭ বোতল এ্যামোনিয়াম সালফার ধ্বংস করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে আটককৃত ১হাজার ৯৭৯ জন আসামীসহ ১ কোটি ২৪ লাখ ৪৩০ পিস ইয়াবা, ২৭ হাজার ৪৪৮ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১ হাজার ৩০৫ ক্যান বিভিন্ন প্রকার বিয়ার, ৯৮ বোতল বিভিন্ন প্রকার মদ, ১৩৭ বোতল ফেন্সিডিল, ৫৮ লাখ ৬ হাজার ৮০০ লিটার বাংলা মদ, ২২ হাজার ৯৯৫ কেজি গাঁজ, ৩ হাজার ১৫০ কেজি আফিম মামলার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×