হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিএনপি নেতা এমদাদ হত্যাকান্ডে মামলা দায়ের,আসামী-১০, গ্রেফতার-২

আব্দুস সালাম,টেকনাফ ::

আব্দুস সালাম,টেকনাফ ::

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

টেকনাফের বিএনপি নেতা এমদাদ হোসেন হত্যাকান্ডে ১০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার নিহত এমদাদের ছোটো ভাই শামসুল আলম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় প্রধান আসামী করা হয় টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়ার কামাল হোছেনের ছেলে আব্দুর রহমানকে। মামলায় আব্দুর রহমানের ভাই মোঃ ইসমাইল,একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে কামাল হোছেন ও নুরুল ইসলামকেও আসামী করা হয়েছে। এজাহার নামীয় ১০ জন জনের পাশাপাশি ৩/৪ জন অজ্ঞাত নামা আসামী রয়েছে মামলায়।

গেলো বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বাড়ী ফেরার পথে গতিরোধ করে দা দিয়ে কুপানোর এক পর্যায়ে গলা কেটে হত্যা করা হয় এমদাদ হোসেনকে। নিহত এমদাদ টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড উত্তর জালিয়া পাড়ার মৃত আলী হোছনের ছেলে এবং ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এ ঘটনায় এ পর্যন্ত কামাল হোসেন ও নুরুল ইসলাম নামের ২ আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুজনই একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে বলে জানা গেছে।

মামলার বাদী শামসুল আলম জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। তিনি নিজেও নিরাপত্তা নিয়ে শংকিত বলে জানান।

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নূর জানান, ইতোমধ্যে দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে, বাকী আসামীদেরও আইনের আওতায় আনা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিএনপি নেতা এমদাদ হত্যাকান্ডে মামলা দায়ের,আসামী-১০, গ্রেফতার-২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিএনপি নেতা এমদাদ হত্যাকান্ডে মামলা দায়ের,আসামী-১০, গ্রেফতার-২

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ :: | প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
Print Image
টেকনাফের বিএনপি নেতা এমদাদ হোসেন হত্যাকান্ডে ১০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার নিহত এমদাদের ছোটো ভাই শামসুল আলম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয় টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়ার কামাল হোছেনের ছেলে আব্দুর রহমানকে। মামলায় আব্দুর রহমানের ভাই মোঃ ইসমাইল,একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে কামাল হোছেন ও নুরুল ইসলামকেও আসামী করা হয়েছে। এজাহার নামীয় ১০ জন জনের পাশাপাশি ৩/৪ জন অজ্ঞাত নামা আসামী রয়েছে মামলায়। গেলো বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বাড়ী ফেরার পথে গতিরোধ করে দা দিয়ে কুপানোর এক পর্যায়ে গলা কেটে হত্যা করা হয় এমদাদ হোসেনকে। নিহত এমদাদ টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড উত্তর জালিয়া পাড়ার মৃত আলী হোছনের ছেলে এবং ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক। এ ঘটনায় এ পর্যন্ত কামাল হোসেন ও নুরুল ইসলাম নামের ২ আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুজনই একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে বলে জানা গেছে। মামলার বাদী শামসুল আলম জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। তিনি নিজেও নিরাপত্তা নিয়ে শংকিত বলে জানান। এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নূর জানান, ইতোমধ্যে দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে, বাকী আসামীদেরও আইনের আওতায় আনা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×