হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাকিবকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন লিটন দাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন


ঢাকা, ২১ সেপ্টেম্বর – শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে সাইফ হাসান এবং লিটন দাসের ৫৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

এই ৫৯ রানের জুটির মধ্যে লিটন দাসের অবদান ছিল ১৬ বলে ২৩ রানের। এই ২৩ রান করতে গিয়েই ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। পেছনে ফেলে দিলেন এক সময়ের বিশ্বসেরা অলআউন্ডার সাকিব আল হাসানকে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ রান ছিল সাকিবের। ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে ব্যাট করে ২৫৫১ রান করেছিলেন সাকিব। গড় ২৩.২৯, হাফ সেঞ্চুরি ১৩টি। স্ট্রাইক রেট ১২১.১৮ করে। সর্বোচ্চ স্কোর ৮৪ রান।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রান করার পথে সাকিব আল হাসানকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন। ১১৪ ম্যাচে ১১২ ইনিংস ব্যাট করে লিটন দাস রান করেছেন ২৫৫৬। গড় ২৩.৮৮ করে। হাফ সেঞ্চুরি ১৫টি, স্ট্রাইক রেট ১২৬.৫৯। সর্বোচ্চ স্কোর ৮৩।

সাকিব আল হাসান এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। প্রায় ৩১ বছর বয়সী লিটন দাস নিঃসন্দেহে আরও বেশ কয়েক বছর টি-টোয়েন্টি খেলে যাবেন। ততদিনে শুধু নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পালা তার সামনে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাকিবকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন লিটন দাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাকিবকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন লিটন দাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ সেপ্টেম্বর – শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে সাইফ হাসান এবং লিটন দাসের ৫৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।এই ৫৯ রানের জুটির মধ্যে লিটন দাসের অবদান ছিল ১৬ বলে ২৩ রানের। এই ২৩ রান করতে গিয়েই ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। পেছনে ফেলে দিলেন এক সময়ের বিশ্বসেরা অলআউন্ডার সাকিব আল হাসানকে।বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ রান ছিল সাকিবের। ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে ব্যাট করে ২৫৫১ রান করেছিলেন সাকিব। গড় ২৩.২৯, হাফ সেঞ্চুরি ১৩টি। স্ট্রাইক রেট ১২১.১৮ করে। সর্বোচ্চ স্কোর ৮৪ রান।আজ শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রান করার পথে সাকিব আল হাসানকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন। ১১৪ ম্যাচে ১১২ ইনিংস ব্যাট করে লিটন দাস রান করেছেন ২৫৫৬। গড় ২৩.৮৮ করে। হাফ সেঞ্চুরি ১৫টি, স্ট্রাইক রেট ১২৬.৫৯। সর্বোচ্চ স্কোর ৮৩।সাকিব আল হাসান এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। প্রায় ৩১ বছর বয়সী লিটন দাস নিঃসন্দেহে আরও বেশ কয়েক বছর টি-টোয়েন্টি খেলে যাবেন। ততদিনে শুধু নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পালা তার সামনে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×