হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওটিটিতে সিন্ডিকেটের অভিযোগ পূর্ণিমার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

ঢাকা, ২১ সেপ্টেম্বর – ঢাকাই চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অনেক দিন ধরেই পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় এই তারকা। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজেকে সেই চিরচেনা, লাস্যময়ী রূপে মেলে ধরলেও দর্শকেরা চান তাকে পর্দায় দেখতে। কিন্তু অভিনয়-ইন্ডাস্ট্রি প্রসঙ্গে জানিয়ে দিলেন নানা আক্ষেপ ও ক্ষোভের কথা।

সাম্প্রতিক সময়ে কিছু ওটিটিতে পূর্ণিমাকে দেখা মেলে। অভিনেত্রীরও আগ্রহ রয়েছে ওটিটিতে কাজ চালিয়ে যাওয়ার; তবে অবশ্যই ভালো গল্প ও চরিত্র পেলে।

এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে এই নায়িকা বলেন, ‘ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।’

আরও পড়ুন

সাগর-রুনি হত্যা মামলা: উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরও ৬ মাসের সময় দিলেন হাই কোর্ট

তবে ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট নিয়ে রয়েছে তার আক্ষেপ; যেটিকে বড় বাধা হিসেবে মনে করেন এই নায়িকা।

পূর্ণিমা বলেন, ‘ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন, তাদের সেই সুযোগ দেওয়া হয় না।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ওটিটিতে সিন্ডিকেটের অভিযোগ পূর্ণিমার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওটিটিতে সিন্ডিকেটের অভিযোগ পূর্ণিমার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ সেপ্টেম্বর – ঢাকাই চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অনেক দিন ধরেই পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় এই তারকা। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজেকে সেই চিরচেনা, লাস্যময়ী রূপে মেলে ধরলেও দর্শকেরা চান তাকে পর্দায় দেখতে। কিন্তু অভিনয়-ইন্ডাস্ট্রি প্রসঙ্গে জানিয়ে দিলেন নানা আক্ষেপ ও ক্ষোভের কথা। সাম্প্রতিক সময়ে কিছু ওটিটিতে পূর্ণিমাকে দেখা মেলে। অভিনেত্রীরও আগ্রহ রয়েছে ওটিটিতে কাজ চালিয়ে যাওয়ার; তবে অবশ্যই ভালো গল্প ও চরিত্র পেলে। এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে এই নায়িকা বলেন, ‘ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।’ তবে ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট নিয়ে রয়েছে তার আক্ষেপ; যেটিকে বড় বাধা হিসেবে মনে করেন এই নায়িকা। পূর্ণিমা বলেন, ‘ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন, তাদের সেই সুযোগ দেওয়া হয় না।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×