শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উখিয়া ও টেকনাফে
অবস্থিত পূজা মণ্ডপে নিরাপত্তা ও টহল জোরদারের পাশাপাশি মণ্ডপ গুলো পরিদর্শন করছেন র্যাব সদস্যরা।
র্যাব ক্যাম্প হোয়াইক্যং সিপিসি-২ এর একটি টিম শনিবার ( ২০ সেপ্টেম্বর) রাতে উখিয়া সদর দারোগা বাজারের বড় পূজা মণ্ডপ পরিদর্শন সহ অন্যান্য মণ্ডপেও নিরাপত্তা জোরদার করেছেন।
এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) আবুল কালাম আজাদ বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব।
অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করে আসছি।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
তাই আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূর্জার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্যদিয়ে দূর্গাপূজা শেষ হবে।
উখিয়া ও টেকনাফে অবস্থিত পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজায় পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদারের পাশাপাশি মণ্ডপ গুলো পরিদর্শন করা হচ্ছে। এই এলাকায় তিনটি র্যাবের টিম থাকবে তার মধ্যে একটি স্ট্রাইকিং আর দুটি নিয়মিত টিম দায়িত্ব পালন করবে। যে কোন ধরণের নাশকতা এড়ানোর লক্ষ্যে র্যাব -১৫ সার্বিকভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা থাকলে র্যাবকে তথ্য দিন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।




মন্তব্য করুন