জেরুজালেম, ২১ সেপ্টেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রোববার গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার উত্তর গাজা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এছাড়া অপর ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ ইসরায়েলের উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে।
ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লাখিশ ও আশদোদ এলাকায় কিছুক্ষণ আগে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পর উত্তর গাজা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইসরায়েলের বিমানবাহিনী। অন্যটি জনবসতিহীন এলাকায় পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে গাজা থেকে ইসরায়েলে কোন গোষ্ঠী হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যাপক বিমান ও স্থল অভিযান শুরু হওয়ায় ইসরায়েলে এই ধরনের হামলার ঘটনাকে একেবারে কমে গেছে।
শনিবার ইসরায়েলি হামলায় গাজা উপত্যকাজুড়ে প্রায় ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের অধিকাংশই গাজা শহরের বাসিন্দা।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন