ঢাকা, ২২ সেপ্টেম্বর – চলতি মাসের (সেপ্টেম্বর) প্রথম ২০ দিনে প্রবাসীরা ১৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে ১৯০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার। বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৬৮০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছরের ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ৩০ শতাংশ।
এর আগে, গত আগস্টে প্রবাসীরা ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।




মন্তব্য করুন