হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বান্দরবানে জনসংহতি সমিতির নেতার লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১, ০৫:৫৯ অপরাহ্ন

বান্দরবানে জনসংহতি সমিতির (জেএসএস) মূল সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদককে অপহরণের পর হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে সাড়ে ১১টায় পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদ‌র উপজেলার কুহালং ইউ‌নিয়‌নের দুর্গম আমতলী পাড়া এলাকায় মাটির নিচ থেকে অপহৃত জেএসএস নেতার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম প্রুশে থোয়াই মারমা (৩৬)। তিনি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) মূল সংগঠনের বান্দরবান সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। ডলুপাড়া বাসিন্দা অংসা চিং মারমার পুত্র।

প্রুশে থোয়াই মারমাকে রোববার রাতে কুহালং ইউনিয়ন থেকে অস্ত্রের মুখে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অপহৃত জেএসএস নেতার লাশ উদ্ধার করা হয়েছে মাটির নিচ থেকে। হত্যাকারী কারা বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

বান্দরবানে জনসংহতি সমিতির নেতার লাশ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বান্দরবানে জনসংহতি সমিতির নেতার লাশ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১, ০৫:৫৯ অপরাহ্ন
Print Image
বান্দরবানে জনসংহতি সমিতির (জেএসএস) মূল সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদককে অপহরণের পর হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে সাড়ে ১১টায় পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদ‌র উপজেলার কুহালং ইউ‌নিয়‌নের দুর্গম আমতলী পাড়া এলাকায় মাটির নিচ থেকে অপহৃত জেএসএস নেতার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম প্রুশে থোয়াই মারমা (৩৬)। তিনি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) মূল সংগঠনের বান্দরবান সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। ডলুপাড়া বাসিন্দা অংসা চিং মারমার পুত্র। প্রুশে থোয়াই মারমাকে রোববার রাতে কুহালং ইউনিয়ন থেকে অস্ত্রের মুখে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অপহৃত জেএসএস নেতার লাশ উদ্ধার করা হয়েছে মাটির নিচ থেকে। হত্যাকারী কারা বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×