কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)।
উদ্ধারকৃত ইয়াবার মূল্যে ৩ কোটি ৭২ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
আটককৃত হলো চট্টগ্রামের চাঁন্দগাঁও থানার পূর্ব ষোল শহর এলাকার মৃত সেলিম এর ছেলে উমর রাহিন আরফাত (২৬)। আটককৃত পাচারকারীকে সন্ধ্যায় কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার বিকাল ৪ টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন, তবে পরবর্তীতে বিস্তারিত তল্লাশির মাধ্যমে ইয়াবা পাওয়ার পর তিনি তার সহযোগীদের নাম প্রকাশ করেন।
এ ব্যাপারে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বিজিবি’র নিরলস প্রচেষ্টায় সীমান্ত অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা হবে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সীমান্তবর্তী এলাকাগুলো মাদকমুক্ত থাকে এবং দেশের আইনশৃঙ্খলা উন্নত হয়।




মন্তব্য করুন