হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতিসংঘের অধিবেশনে গাজার ক্ষুধার্ত মানুষের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন


নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর – জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেও সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে গাজা-ইসরায়েল যুদ্ধকে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শুরু হওয়া এ অধিবেশনে তিনি গাজার ক্ষুধার্ত মানুষের ছবি প্রদর্শন করেছেন। গাজার মানুষকে অভুক্ত রাখা দখলদার ইসরায়েলের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, “আপনার বিবেককে উপলব্ধি করুন আর এই প্রশ্নগুলোর উত্তর দিন। ২০২৫ সালের এমন বর্বরতার জন্য জন্য আমাদের কি যুক্তিসঙ্গত কোনো কারণ আছে? এই লজ্জাজনক ছবি গাজায় হচ্ছে এবং গত ২৩ মাস ধরে বারবার হচ্ছে।”

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

গাজা যুদ্ধ মানবতার ক্ষেত্রে একটি কালো অধ্যায় উল্লেখ করে তিনি অপুষ্টিতে ভোগা আরেকটি শিশুর ছবি সবার সামনে তুলে ধরেন।

এরদোয়ান বলেন, “কোন ধরনের মানব বিবেক এটি সহ্য করতে পারে? কীভাবে একজন এ নিয়ে চুপ থাকতে পারে। এমন একটি বিশ্বে যেখানে শিশুরা না খেয়ে আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। আমরা কি শান্তি পেতে পারি?।”

ইসরায়েলের নিরাপত্তাও দেখতে হবে, বললেন বৃহৎ মুসলিম দেশের প্রেসিডেন্ট

“ইন্দোনেশিয়া এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এটি কি শুধুই একটি স্বপ্ন? হয়তো, কিন্তু এটি এমন একটি সুন্দর স্বপ্ন, যার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”— যোগ করেন প্রাবো সুবিয়ান্তো।

গাজা যুদ্ধ আমাদের এখনই শেষ করতে হবে : ট্রাম্প

জাতিসংঘের অধিবেশন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “গাজার যুদ্ধ আমার এখনই বন্ধ করতে হবে। আমাদের এটি থামাতে হবে। আমাদের কাজটি করতে হবে। আমাদের শান্তি নিয়ে আলোচনা করতে হবে। জিম্মিদের ফেরত আনতে হবে। আমরা (জীবিত) ২০ জিম্মির সবাইকে ফেরত চাই। তাদের এখনই চাই আমরা। এছাড়া ৩৮টি মরদেহও ফেরত চাই আমরা।”

তবে অন্যবারের মতো এবারও গাজা যুদ্ধ বন্ধ না হওয়ার দায় হামাসের ওপর চাপিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, হামাস যুদ্ধবিরতির চুক্তি প্রত্যাখ্যান করায় এখনো যুদ্ধ থামেনি।

অপরদিকে বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন বলেও দাবি করেছেন ট্রাম্প। এজন্য তার নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেছেন, জাতিসংঘ কঠোর ভাষায় বিবৃতি দেয়। কিন্তু ওই বিবৃতি অনুযায়ী কোনো কাজ করে না।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতিসংঘের অধিবেশনে গাজার ক্ষুধার্ত মানুষের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতিসংঘের অধিবেশনে গাজার ক্ষুধার্ত মানুষের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর – জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেও সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে গাজা-ইসরায়েল যুদ্ধকে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শুরু হওয়া এ অধিবেশনে তিনি গাজার ক্ষুধার্ত মানুষের ছবি প্রদর্শন করেছেন। গাজার মানুষকে অভুক্ত রাখা দখলদার ইসরায়েলের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, “আপনার বিবেককে উপলব্ধি করুন আর এই প্রশ্নগুলোর উত্তর দিন। ২০২৫ সালের এমন বর্বরতার জন্য জন্য আমাদের কি যুক্তিসঙ্গত কোনো কারণ আছে? এই লজ্জাজনক ছবি গাজায় হচ্ছে এবং গত ২৩ মাস ধরে বারবার হচ্ছে।”গাজা যুদ্ধ মানবতার ক্ষেত্রে একটি কালো অধ্যায় উল্লেখ করে তিনি অপুষ্টিতে ভোগা আরেকটি শিশুর ছবি সবার সামনে তুলে ধরেন।এরদোয়ান বলেন, “কোন ধরনের মানব বিবেক এটি সহ্য করতে পারে? কীভাবে একজন এ নিয়ে চুপ থাকতে পারে। এমন একটি বিশ্বে যেখানে শিশুরা না খেয়ে আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। আমরা কি শান্তি পেতে পারি?।”ইসরায়েলের নিরাপত্তাও দেখতে হবে, বললেন বৃহৎ মুসলিম দেশের প্রেসিডেন্ট“ইন্দোনেশিয়া এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এটি কি শুধুই একটি স্বপ্ন? হয়তো, কিন্তু এটি এমন একটি সুন্দর স্বপ্ন, যার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”— যোগ করেন প্রাবো সুবিয়ান্তো।গাজা যুদ্ধ আমাদের এখনই শেষ করতে হবে : ট্রাম্পজাতিসংঘের অধিবেশন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “গাজার যুদ্ধ আমার এখনই বন্ধ করতে হবে। আমাদের এটি থামাতে হবে। আমাদের কাজটি করতে হবে। আমাদের শান্তি নিয়ে আলোচনা করতে হবে। জিম্মিদের ফেরত আনতে হবে। আমরা (জীবিত) ২০ জিম্মির সবাইকে ফেরত চাই। তাদের এখনই চাই আমরা। এছাড়া ৩৮টি মরদেহও ফেরত চাই আমরা।”তবে অন্যবারের মতো এবারও গাজা যুদ্ধ বন্ধ না হওয়ার দায় হামাসের ওপর চাপিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, হামাস যুদ্ধবিরতির চুক্তি প্রত্যাখ্যান করায় এখনো যুদ্ধ থামেনি।অপরদিকে বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন বলেও দাবি করেছেন ট্রাম্প। এজন্য তার নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেছেন, জাতিসংঘ কঠোর ভাষায় বিবৃতি দেয়। কিন্তু ওই বিবৃতি অনুযায়ী কোনো কাজ করে না।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৩ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×