হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমরা বাংলাদেশকে সম্মান করি, ভারতের সহকারী কোচ ডেসকাট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ সেপ্টেম্বর – সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে আগামীকাল (বুধবার) বাংলাদেশের বিপক্ষে নামতে যাচ্ছে গৌতম গম্ভীরের শিষ্যরা। তবে এই ম্যাচে অবশ্য কোনো ধরনের ভুল করতে নারাজ দলটি। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।

নেদারল্যান্ডসের সাবেক এই কোচ বলেন, ‘পাকিস্তান ম্যাচে আমরা একটু এলোমেলো খেলেছি। পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। ভিডিও অ্যানালাইসিস আমরা দেখেছি, যেটা সবসময় করি। কোন কোন জায়গায় আমরা আরও ভালো হতে পারতাম, আরও নিখুঁতভাবে খেলতে পারতাম বিশ্লেষণ হয়েছে। তাই এটা বাংলাদেশ হোক বা অন্য কোনো ছোট দল হোক, কাল যারা মাঠে নামবে তারা তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দিতে চাইবে।’

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

বাংলাদেশের বিপক্ষেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকার কথা বললেন ভারতীয় এই কোচ, ‘আমরা বাংলাদেশকে সম্মান করি, আমি মনে করি ওরা এখন উন্নতির পথে আছে। ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে। সামনে আক্রমণাত্মক খেলোয়াড় রেখে খেলে। আমরা কালকের চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছি।’

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানেরও বেশ প্রশংসা ঝরেছে ডেসকাটের কণ্ঠে, ‘মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, সে অনেকদিন ধরে খেলছে, খুব দক্ষ একজন বোলার। আমরা অবশ্যই জানি সে কী ধরনের দক্ষতা নিয়ে আসে। আমি মনে করি, কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে এত দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়।’

‘আগেও বলেছি, আমরা আমাদের প্রতিপক্ষকে সম্মান করি। ওদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে এবং মুস্তাফিজ সম্ভবত সেরা বোলারদের একজন, যাকে আমরা এখন পর্যন্ত চিনেছি’, আরও যোগ করেন ভারতের সহকারী কোচ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আমরা বাংলাদেশকে সম্মান করি, ভারতের সহকারী কোচ ডেসকাট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমরা বাংলাদেশকে সম্মান করি, ভারতের সহকারী কোচ ডেসকাট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ সেপ্টেম্বর – সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে আগামীকাল (বুধবার) বাংলাদেশের বিপক্ষে নামতে যাচ্ছে গৌতম গম্ভীরের শিষ্যরা। তবে এই ম্যাচে অবশ্য কোনো ধরনের ভুল করতে নারাজ দলটি। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।নেদারল্যান্ডসের সাবেক এই কোচ বলেন, ‘পাকিস্তান ম্যাচে আমরা একটু এলোমেলো খেলেছি। পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। ভিডিও অ্যানালাইসিস আমরা দেখেছি, যেটা সবসময় করি। কোন কোন জায়গায় আমরা আরও ভালো হতে পারতাম, আরও নিখুঁতভাবে খেলতে পারতাম বিশ্লেষণ হয়েছে। তাই এটা বাংলাদেশ হোক বা অন্য কোনো ছোট দল হোক, কাল যারা মাঠে নামবে তারা তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দিতে চাইবে।’বাংলাদেশের বিপক্ষেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকার কথা বললেন ভারতীয় এই কোচ, ‘আমরা বাংলাদেশকে সম্মান করি, আমি মনে করি ওরা এখন উন্নতির পথে আছে। ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে। সামনে আক্রমণাত্মক খেলোয়াড় রেখে খেলে। আমরা কালকের চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছি।’টাইগার পেসার মুস্তাফিজুর রহমানেরও বেশ প্রশংসা ঝরেছে ডেসকাটের কণ্ঠে, ‘মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, সে অনেকদিন ধরে খেলছে, খুব দক্ষ একজন বোলার। আমরা অবশ্যই জানি সে কী ধরনের দক্ষতা নিয়ে আসে। আমি মনে করি, কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে এত দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়।’‘আগেও বলেছি, আমরা আমাদের প্রতিপক্ষকে সম্মান করি। ওদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে এবং মুস্তাফিজ সম্ভবত সেরা বোলারদের একজন, যাকে আমরা এখন পর্যন্ত চিনেছি’, আরও যোগ করেন ভারতের সহকারী কোচ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×