হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ইউএনও’র সঙ্গে বদরখালী সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

এম জিয়াবুল হক, চকরিয়া::

এম জিয়াবুল হক, চকরিয়া::

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

বুধবার ২৪ সেপ্টেম্বর রাত সাতটার দিকে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত হয়ে সদ্য সমাপ্ত বদরখালী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত পরিষদ।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ রমিজ উদ্দিন আহমদ, বদরখালী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি সরওয়ার আলম সিকদার, সম্পাদক মঈন উদ্দিন, সহসভাপতি দিদারুল ইসলাম মজিদ, ৯টি ব্লকের নবনির্বাচিত পরিচালক (সদস্য) জাফর আলম, সাদ্দাম হোসেন, জিয়া উদ্দিন জিয়া, শওকত ওসমান, বিকেএম নুরুল কাইছার, শাহাব উদ্দিন শাকিল, আবুল হাসনাত মোঃ পারভেজ মামুন, কুতুব উদ্দিন ও বেলাল উদ্দিন।

গত ২০ সেপ্টেম্বর শনিবার বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির ত্রিবার্ষিক (২০২৫-২০২৮ মেয়াদে) নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

কুশল বিনিময় পরবর্তী নবনির্বাচিত কমিটির উদ্দেশ্য
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, নির্বাচনে জয়-পরাজয় আছে। অতএব সমিতির নবীন প্রবীণ সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে বদরখালী সমিতির সার্বিক অগ্রগতি উন্নয়ন এবং সভ্য পোষ্যদের অধিকার নিশ্চিতে নতুন কমিটিকে কাজ করতে হবে। সমিতির স্বার্থ তথা সভ্য পোষ্যদের অধিকার হরণ হয় এধরণের কর্মকাণ্ড থেকে নবনির্বাচিত কমিটির সবাইকে বিরত থাকতে হবে। আশাকরি নবনির্বাচিত কমিটি তাদের সুদক্ষ নেতৃত্বে বদরখালী সমিতির ঐতিহ্য ধরে রাখতে সফলতার সঙ্গে কাজ করবেন। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় ইউএনও’র সঙ্গে বদরখালী সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ইউএনও’র সঙ্গে বদরখালী সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার ২৪ সেপ্টেম্বর রাত সাতটার দিকে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত হয়ে সদ্য সমাপ্ত বদরখালী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত পরিষদ। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ রমিজ উদ্দিন আহমদ, বদরখালী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি সরওয়ার আলম সিকদার, সম্পাদক মঈন উদ্দিন, সহসভাপতি দিদারুল ইসলাম মজিদ, ৯টি ব্লকের নবনির্বাচিত পরিচালক (সদস্য) জাফর আলম, সাদ্দাম হোসেন, জিয়া উদ্দিন জিয়া, শওকত ওসমান, বিকেএম নুরুল কাইছার, শাহাব উদ্দিন শাকিল, আবুল হাসনাত মোঃ পারভেজ মামুন, কুতুব উদ্দিন ও বেলাল উদ্দিন। গত ২০ সেপ্টেম্বর শনিবার বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির ত্রিবার্ষিক (২০২৫-২০২৮ মেয়াদে) নির্বাচন অনুষ্ঠিত হয়। কুশল বিনিময় পরবর্তী নবনির্বাচিত কমিটির উদ্দেশ্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, নির্বাচনে জয়-পরাজয় আছে। অতএব সমিতির নবীন প্রবীণ সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে বদরখালী সমিতির সার্বিক অগ্রগতি উন্নয়ন এবং সভ্য পোষ্যদের অধিকার নিশ্চিতে নতুন কমিটিকে কাজ করতে হবে। সমিতির স্বার্থ তথা সভ্য পোষ্যদের অধিকার হরণ হয় এধরণের কর্মকাণ্ড থেকে নবনির্বাচিত কমিটির সবাইকে বিরত থাকতে হবে। আশাকরি নবনির্বাচিত কমিটি তাদের সুদক্ষ নেতৃত্বে বদরখালী সমিতির ঐতিহ্য ধরে রাখতে সফলতার সঙ্গে কাজ করবেন। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×