ঢাকা, ২৪ সেপ্টেম্বর – ভারতের কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।
সাক্ষাৎকারটি নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়ার পর বুধবার দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত দলের এক বিবৃতিতে একথা জানানো হয়।
দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক’ বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ভাষ্য প্রচার করেছে কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’, সেই প্রতিবেদনকে বিএনপি বিবৃতিতে ‘ডাহা মিথ্যা ও মনগড়া’ বলেছে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ এই শিরোনামে গতকাল ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয় যা ডাহা মিথ্যা মনগড়া।
সাম্প্রতিক সময়ে বিএনপি মহাসচিব কোনো ‘বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি’ বলেও জানিয়েছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে আছেন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন