হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন


ঢাকা, ২৫ সেপ্টেম্বর – প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি এ আমন্ত্রণ জানান।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ক্লাব দে মাদ্রিদ হলো বিশ্বের বৃহত্তম ফোরাম যেখানে সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা জোরদার করা ও মানুষের কল্যাণ বৃদ্ধি করা হয়।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে দানিলো তুর্ক ক্ষুদ্রঋণ ক্ষেত্রে ড. ইউনূসের অগ্রণী কাজের প্রশংসা করে বলেন, এর বৈশ্বিক প্রভাব অসামান্য।

তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা গড়ে তোলার প্রচেষ্টার প্রশংসা করেন।

এসময় প্রধান উপদেষ্টা তাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে চলমান গণতান্ত্রিক সংস্কারের অভিজ্ঞতা তিনি বিশ্বমঞ্চে ভাগ করতে আগ্রহী।

তিনি বলেন, আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা খুঁজে বের করছি। আমাদের মনোযোগ এই পথেই স্থির।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ সেপ্টেম্বর – প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক।বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি এ আমন্ত্রণ জানান।ক্লাব দে মাদ্রিদ হলো বিশ্বের বৃহত্তম ফোরাম যেখানে সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা জোরদার করা ও মানুষের কল্যাণ বৃদ্ধি করা হয়।প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।তিনি জানান, বৈঠকে দানিলো তুর্ক ক্ষুদ্রঋণ ক্ষেত্রে ড. ইউনূসের অগ্রণী কাজের প্রশংসা করে বলেন, এর বৈশ্বিক প্রভাব অসামান্য।তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা গড়ে তোলার প্রচেষ্টার প্রশংসা করেন।এসময় প্রধান উপদেষ্টা তাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে চলমান গণতান্ত্রিক সংস্কারের অভিজ্ঞতা তিনি বিশ্বমঞ্চে ভাগ করতে আগ্রহী।তিনি বলেন, আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা খুঁজে বের করছি। আমাদের মনোযোগ এই পথেই স্থির।বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×