হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সীমান্ত এলাকায় মাদক লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে সকাল ১১টার দিকে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে আঞ্জুমানপাড়া গ্রামের মধ্যে অভিযান চালায়।

সকাল ১১টা ৩০ মিনিটের দিকে আবু বক্কর এর বাড়ির পাশে একটি পুরাতন পরিত্যক্ত বাড়ির কাঠের স্তূপে লুকিয়ে রাখা খাকি রঙের একটি ব্যাগ দেখতে পায় টহলদল। ব্যাগটি তল্লাশি করে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা উদ্ধারের পর ওই এলাকায় মাদক চোরাকারবারীদের ধরতে চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, মাদক কারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সীমান্ত এলাকায় মাদক লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে সকাল ১১টার দিকে পালংখালী বিওপি'র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে আঞ্জুমানপাড়া গ্রামের মধ্যে অভিযান চালায়। সকাল ১১টা ৩০ মিনিটের দিকে আবু বক্কর এর বাড়ির পাশে একটি পুরাতন পরিত্যক্ত বাড়ির কাঠের স্তূপে লুকিয়ে রাখা খাকি রঙের একটি ব্যাগ দেখতে পায় টহলদল। ব্যাগটি তল্লাশি করে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা উদ্ধারের পর ওই এলাকায় মাদক চোরাকারবারীদের ধরতে চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, মাদক কারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, "বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।" উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×