হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দাবিতে চকরিয়ায় জামায়াত ইসলামির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করাসহ ৫ দফা দাবিতে কেন্দ্ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চকরিয়া পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় চকরিয়া পৌর বাস টার্মিনালে সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক।

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আবদুল্লাহ আল ফারুক বলেন, বাংলাদেশে “কোনো আদিত্যেবাদী শক্তির ইশারায় যেনতেন নির্বাচন জনগণ মেনে নেবে না। আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে দেশবাসি। দুই সহস্রাধিক শহীদের জুলাই গণঅভ্যুত্থান নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য নয়। অতএব কোনো তাঁবেদারি শক্তির ইশারায় পিছনের দরজা দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ প্রতিহত করবে। তদুপরি দেশের কল্যাণে অবিলম্বে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাসহ ৫ দফা দাবি মেনে নিতে হবে।”

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ ও জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ।
এছাড়া বক্তব্য দেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উপজেলা জামায়াতের প্রাক্তন আমীর মাওলানা সাবের আহমদ ও মাওলানা মোজাম্মেল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম,
মাতামুহুরি সাংগঠনিক উপজেলার সাংগঠনিক সম্পাদক ওমর আলী,খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার ও চকরিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দাবিতে চকরিয়ায় জামায়াত ইসলামির বিক্ষোভ সমাবেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দাবিতে চকরিয়ায় জামায়াত ইসলামির বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: | প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
Print Image
আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করাসহ ৫ দফা দাবিতে কেন্দ্ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চকরিয়া পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় চকরিয়া পৌর বাস টার্মিনালে সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আবদুল্লাহ আল ফারুক বলেন, বাংলাদেশে “কোনো আদিত্যেবাদী শক্তির ইশারায় যেনতেন নির্বাচন জনগণ মেনে নেবে না। আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে দেশবাসি। দুই সহস্রাধিক শহীদের জুলাই গণঅভ্যুত্থান নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য নয়। অতএব কোনো তাঁবেদারি শক্তির ইশারায় পিছনের দরজা দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ প্রতিহত করবে। তদুপরি দেশের কল্যাণে অবিলম্বে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাসহ ৫ দফা দাবি মেনে নিতে হবে।” সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ ও জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ। এছাড়া বক্তব্য দেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উপজেলা জামায়াতের প্রাক্তন আমীর মাওলানা সাবের আহমদ ও মাওলানা মোজাম্মেল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলার সাংগঠনিক সম্পাদক ওমর আলী,খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার ও চকরিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×