হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশ নিয়ে ‘বিস্ফোরক’ প্রতিবেদন প্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন


ঢাকা, ২৪ জুলাই – গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন— সম্প্রতি বিবিসির যাচাই করা একটি কথোপকথনের অডিও রেকর্ডিং ফাঁস হওয়ার পর একই ধরণের বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর তার সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদরত শিক্ষার্থীদের ওপর ‘মারাত্মক অস্ত্র ব্যবহার’ এবং ‘যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার’ ‘একটি খোলা আদেশ’ জারি করেছিলেন। আল জাজিরা হাসিনার গোপন ফোনকল রেকর্ডিং প্রকাশ করেছে।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুসারে, কয়েক সপ্তাহ ধরে রক্তাক্ত বিক্ষোভ এবং সরকারি বাহিনীর নৃশংস অভিযানে প্রায় ১৪০০ জন নিহত এবং ২০ হাজারেরও বেশি আহত হওয়ার পর ৫ আগস্ট হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান।

আল জাজিরা ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট) রেকর্ডিংগুলোতে এআই কারসাজি হয়েছে কিনা তা ফরেনসিকভাবে বিশ্লেষণ করে এবং ভয়েস ম্যাচিংয়ের মাধ্যমে কলকারীদের সনাক্ত করে।

১৮ জুলাই একটি কলে শেখ হাসিনা বলেন, ‘আমার নির্দেশ ইতোমধ্যেই দেওয়া হয়েছে। আমি সম্পূর্ণ উন্মুক্ত নির্দেশ জারি করেছি। এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে সেখানেই গুলি করবে। এটা নির্দেশ দেওয়া হয়েছে। আমি এখন পর্যন্ত তাদের থামিয়েছি, আমি ছাত্রদের নিরাপত্তার কথা ভাবছিলাম।’

এই বিষয়গুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হতে পারে। হাসিনা, তার মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

হাসিনার নজরদারি নেটওয়ার্ক ‘এনটিএমসি’ কথোপকথনগুলো রেকর্ড করে, যাদের বিরুদ্ধে আগেও রাজনৈতিক নেতাদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল।

প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘তিনি অন্যদের জন্য অনেক গভীর খাদ খনন করেছেন। এখন তিনি খাদে পড়ে গেছেন।’

২০২৪ সালের জুন মাসে হাইকোর্টের কোটা বহাল রাখার রায়ে ছাত্র আন্দোলন শুরু হয়। এরপর ১৬ জুলাই পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুই আন্দোলনে মোড় নেয়।

হাসিনার বাসভবনে নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে বৈঠকে সাঈদের বোন সুমি খাতুন বলেন, ‘ভিডিওতে দেখানো হয়েছে যে, পুলিশ তাকে গুলি করেছে। এখানে তদন্ত করার কী আছে? এখানে আসাটা ভুল ছিল।’

আওয়ামী লীগের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, হাসিনা কখনো ‘মারাত্মক অস্ত্র’ শব্দ ব্যবহার করেননি এবং রেকর্ডিংগুলো ‘সাজানো বা জাল’ হতে পারে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৪ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশ নিয়ে ‘বিস্ফোরক’ প্রতিবেদন প্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশ নিয়ে ‘বিস্ফোরক’ প্রতিবেদন প্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ জুলাই – গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন— সম্প্রতি বিবিসির যাচাই করা একটি কথোপকথনের অডিও রেকর্ডিং ফাঁস হওয়ার পর একই ধরণের বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর তার সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদরত শিক্ষার্থীদের ওপর ‘মারাত্মক অস্ত্র ব্যবহার’ এবং ‘যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার’ ‘একটি খোলা আদেশ’ জারি করেছিলেন। আল জাজিরা হাসিনার গোপন ফোনকল রেকর্ডিং প্রকাশ করেছে।দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুসারে, কয়েক সপ্তাহ ধরে রক্তাক্ত বিক্ষোভ এবং সরকারি বাহিনীর নৃশংস অভিযানে প্রায় ১৪০০ জন নিহত এবং ২০ হাজারেরও বেশি আহত হওয়ার পর ৫ আগস্ট হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান।আল জাজিরা ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট) রেকর্ডিংগুলোতে এআই কারসাজি হয়েছে কিনা তা ফরেনসিকভাবে বিশ্লেষণ করে এবং ভয়েস ম্যাচিংয়ের মাধ্যমে কলকারীদের সনাক্ত করে।১৮ জুলাই একটি কলে শেখ হাসিনা বলেন, ‘আমার নির্দেশ ইতোমধ্যেই দেওয়া হয়েছে। আমি সম্পূর্ণ উন্মুক্ত নির্দেশ জারি করেছি। এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে সেখানেই গুলি করবে। এটা নির্দেশ দেওয়া হয়েছে। আমি এখন পর্যন্ত তাদের থামিয়েছি, আমি ছাত্রদের নিরাপত্তার কথা ভাবছিলাম।’এই বিষয়গুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হতে পারে। হাসিনা, তার মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।হাসিনার নজরদারি নেটওয়ার্ক ‘এনটিএমসি’ কথোপকথনগুলো রেকর্ড করে, যাদের বিরুদ্ধে আগেও রাজনৈতিক নেতাদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল।প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘তিনি অন্যদের জন্য অনেক গভীর খাদ খনন করেছেন। এখন তিনি খাদে পড়ে গেছেন।’২০২৪ সালের জুন মাসে হাইকোর্টের কোটা বহাল রাখার রায়ে ছাত্র আন্দোলন শুরু হয়। এরপর ১৬ জুলাই পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুই আন্দোলনে মোড় নেয়।হাসিনার বাসভবনে নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে বৈঠকে সাঈদের বোন সুমি খাতুন বলেন, ‘ভিডিওতে দেখানো হয়েছে যে, পুলিশ তাকে গুলি করেছে। এখানে তদন্ত করার কী আছে? এখানে আসাটা ভুল ছিল।’আওয়ামী লীগের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, হাসিনা কখনো ‘মারাত্মক অস্ত্র’ শব্দ ব্যবহার করেননি এবং রেকর্ডিংগুলো ‘সাজানো বা জাল’ হতে পারে।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২৪ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×