লাদাখ, ২৭ সেপ্টেম্বর – রাজ্যের মর্যাদার দাবিতে ভারতের লাদাখে সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করার কয়েক ঘণ্টা পর অঞ্চলের রাজধানী লেহে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমটি এই খবর জানায়।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
এর আগে, গত বুধবারের তীব্র বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে চার জনের মৃত্যু এবং ৯০ জনেরও বেশি আহত হওয়ার পর লেহে উত্তেজনা আরও বেড়ে যায়। সোনম ওয়াংচুক বিক্ষোভে ‘উস্কানি’ দিয়েছে বলে দেশটির কেন্দ্রীয় সরকার দাবি করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে ১০ সেপ্টেম্বর থেকে অনশনে বসেছিলেন ওয়াংচুক। ১৫ দিন পর ২৪ সেপ্টেম্বর তিনি অনশন শেষ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ছয় বছর ধরে স্থানীয় নাগরিক সংস্থাগুলোর নেতৃত্বে লাদাখের হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ মিছিল বের করেছে এবং অনশন করেছে- ভারতের কাছ থেকে বৃহত্তর সাংবিধানিক সুরক্ষা এবং রাজ্যের দাবিতে। ২০১৯ সাল থেকে এই অঞ্চলকে ফেডারেলভাবে শাসন করছে। কিন্তু তারা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষমতা চায়।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন