হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুর মরিচ্যা চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় পালংখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়।

চালক আব্দুন নুর (২৩)-কে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে সে ইয়াবা বহনের কথা অস্বীকার করে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

পরবর্তীতে সিএনজিটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আব্দুন নুর উখিয়া থানাধীন পালংখালী গ্রামের জহির আলমের ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য দমনে বিজিবির এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুর মরিচ্যা চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুর মরিচ্যা চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান চালানো হয়। বিজিবি সূত্র জানায়, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় পালংখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। চালক আব্দুন নুর (২৩)-কে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে সে ইয়াবা বহনের কথা অস্বীকার করে। পরবর্তীতে সিএনজিটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আব্দুন নুর উখিয়া থানাধীন পালংখালী গ্রামের জহির আলমের ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য দমনে বিজিবির এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×