হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ সেপ্টেম্বর – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব সংস্থার বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করা যাবে। এরই মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

আরও পড়ুন

রাষ্ট্রপতির প্রস্তাব, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে গঠন হোক জাতীয় কমিটি

তিনি বলেন, ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে কাজ করতে নিবন্ধন পেতে ৩১৮টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আবেদন করে। এর মধ্যে ৭৩ প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য বিবেচনায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আশাদুল হক আরও বলেন, এসব সংস্থার বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে আগামী ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করা যাবে। এরপর দাবি আপত্তি নিষ্পত্তি করে নিবন্ধন চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মত পর্যবেক্ষক প্রতিষ্ঠানের নিবন্ধন চালু হয়। এক বছর করে মেয়াদ নির্ধারণ করা হলেও পরে তা পাঁচ বছর করে নীতিমালা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে ১৩৮ প্রতিষ্ঠানকে নিবন্ধন দেয় তৎকালীন এটিএম শামসুল হুদা কমিশন। নবম সংসদ নির্বাচনে দেশি ৭৫টি প্রতিষ্ঠান ভোট পর্যবেক্ষণে ছিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজী হাবিবুল আউয়াল কমিশন ২১০টি আবেদনের মধ্যে প্রাথমিকভাবে বাছাই করেছে ৬৮টি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ সেপ্টেম্বর – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব সংস্থার বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করা যাবে। এরই মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি।শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।তিনি বলেন, ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে কাজ করতে নিবন্ধন পেতে ৩১৮টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আবেদন করে। এর মধ্যে ৭৩ প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য বিবেচনায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আশাদুল হক আরও বলেন, এসব সংস্থার বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে আগামী ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করা যাবে। এরপর দাবি আপত্তি নিষ্পত্তি করে নিবন্ধন চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মত পর্যবেক্ষক প্রতিষ্ঠানের নিবন্ধন চালু হয়। এক বছর করে মেয়াদ নির্ধারণ করা হলেও পরে তা পাঁচ বছর করে নীতিমালা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে ১৩৮ প্রতিষ্ঠানকে নিবন্ধন দেয় তৎকালীন এটিএম শামসুল হুদা কমিশন। নবম সংসদ নির্বাচনে দেশি ৭৫টি প্রতিষ্ঠান ভোট পর্যবেক্ষণে ছিল।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজী হাবিবুল আউয়াল কমিশন ২১০টি আবেদনের মধ্যে প্রাথমিকভাবে বাছাই করেছে ৬৮টি।সূত্র: জাগো নিউজএনএন/ ২৭ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×