হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে কাজ করছে সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন


ঢাকা, ২৯ সেপ্টেম্বর – পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনায় পুরাতন রমনা থানা কমপ্লেক্স ভবন চত্বরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচটি থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। পাঁচটি থানা হলো আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

উপদেষ্টা বলেন, ডিএমপির আওতাধীন মোট ৫০টি থানা রয়েছে। এর মধ্যে ২৫টি থানা নিজস্ব ভবনে এবং বাকি ২৫টি থানা ভাড়া বাসায় কার্যক্রম পরিচালনা করছে। ভাড়া ভবনে স্থাপিত থানাগুলোর কর্মপরিবেশ, বিশেষ করে বাসস্থান নিম্নমানের এবং সংকীর্ণ জায়গায় অবস্থিত। তাই এসব থানা দ্রুত নিজস্ব ভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই প্রয়াস।

তিনি বলেন, আমরা খুব শিগগিরই আরও তিনটি থানার (শাহবাগ, মুগদা ও ভাটারা) নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারব বলে আশা করছি। ডিএমপির ৫০টি থানার কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় খাগড়াছড়ির পরিস্থিতি সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, একটি বিশেষ মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। একটি ফ্যাসিস্ট গোষ্ঠীর দোসর সেই মহল চাচ্ছে এ উৎসবটি যেন ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত না হয়। তবে তাদের এই চক্রান্ত কখনো সফল হবে না। উৎসবমুখর পরিবেশেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে কাজ করছে সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে কাজ করছে সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ সেপ্টেম্বর – পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনায় পুরাতন রমনা থানা কমপ্লেক্স ভবন চত্বরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচটি থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। পাঁচটি থানা হলো আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা।উপদেষ্টা বলেন, ডিএমপির আওতাধীন মোট ৫০টি থানা রয়েছে। এর মধ্যে ২৫টি থানা নিজস্ব ভবনে এবং বাকি ২৫টি থানা ভাড়া বাসায় কার্যক্রম পরিচালনা করছে। ভাড়া ভবনে স্থাপিত থানাগুলোর কর্মপরিবেশ, বিশেষ করে বাসস্থান নিম্নমানের এবং সংকীর্ণ জায়গায় অবস্থিত। তাই এসব থানা দ্রুত নিজস্ব ভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই প্রয়াস।তিনি বলেন, আমরা খুব শিগগিরই আরও তিনটি থানার (শাহবাগ, মুগদা ও ভাটারা) নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারব বলে আশা করছি। ডিএমপির ৫০টি থানার কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।এ সময় খাগড়াছড়ির পরিস্থিতি সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, একটি বিশেষ মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। একটি ফ্যাসিস্ট গোষ্ঠীর দোসর সেই মহল চাচ্ছে এ উৎসবটি যেন ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত না হয়। তবে তাদের এই চক্রান্ত কখনো সফল হবে না। উৎসবমুখর পরিবেশেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×