হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা বিএম ডিপোর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ জুন ২০২২, ১০:০২ অপরাহ্ন

সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএম কনটেইনার ডিপো মালিকপক্ষ। এছাড়া গুরুতর আহত বা অঙ্গহানির শিকার প্রত্যেককে ৬ লাখ টাকা করে এবং বাকি আহতদের ৪ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএম ডিপোর জিএম মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী।
রোববার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএম ডিপোর জিএম এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, আহতদের রক্ত দিতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রায় ৫০০ জনকে কোম্পানির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২৮০ জন স্বেচ্ছায় রক্ত দিয়ে রোগীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন।

আহতদের সুস্থ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে। অগ্নিদুর্ঘটনায় নিহত কর্মচারীর শিশু থাকলে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বেতনের সমপরিমাণ টাকা প্রদান এবং উপার্জনক্ষম সদস্য থাকলে চাকরির ব্যবস্থা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা বিএম ডিপোর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা বিএম ডিপোর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ জুন ২০২২, ১০:০২ অপরাহ্ন
Print Image
সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএম কনটেইনার ডিপো মালিকপক্ষ। এছাড়া গুরুতর আহত বা অঙ্গহানির শিকার প্রত্যেককে ৬ লাখ টাকা করে এবং বাকি আহতদের ৪ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএম ডিপোর জিএম মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী। রোববার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএম ডিপোর জিএম এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, আহতদের রক্ত দিতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রায় ৫০০ জনকে কোম্পানির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২৮০ জন স্বেচ্ছায় রক্ত দিয়ে রোগীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। আহতদের সুস্থ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে। অগ্নিদুর্ঘটনায় নিহত কর্মচারীর শিশু থাকলে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বেতনের সমপরিমাণ টাকা প্রদান এবং উপার্জনক্ষম সদস্য থাকলে চাকরির ব্যবস্থা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×