হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রকাশের পরদিনই ‘নতুন লোগো’ সরিয়ে ফেলল জামায়াতে ইসলামী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ সেপ্টেম্বর – বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশের একদিন পরই আলোচিত নতুন সেই লোগোটি সরিয়ে ফেলেছে।

দলটির আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার কার্যালয়ে বসানো লোগোটি সোমবার (২৯ সেপ্টেম্বর) সরানো হয়েছে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেওয়ালে লাগানো নতুন একটি লোগো সামনে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জির সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতে সেই লোগো আর দেখা যায়নি।

নতুন লোগোতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা লাল-সবুজের জাতীয় পতাকার আদলে তৈরি করা হচ্ছে। সেখানে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান লাল রংয়ের সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। চারপাশের ব্যাকগ্রাউন্ড সবুজ। আর দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা বাংলা ও আরবিতেও লেখা আছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রকাশের পরদিনই ‘নতুন লোগো’ সরিয়ে ফেলল জামায়াতে ইসলামী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রকাশের পরদিনই ‘নতুন লোগো’ সরিয়ে ফেলল জামায়াতে ইসলামী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ সেপ্টেম্বর – বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশের একদিন পরই আলোচিত নতুন সেই লোগোটি সরিয়ে ফেলেছে।দলটির আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার কার্যালয়ে বসানো লোগোটি সোমবার (২৯ সেপ্টেম্বর) সরানো হয়েছে।এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেওয়ালে লাগানো নতুন একটি লোগো সামনে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।সোমবার (২৯ সেপ্টেম্বর) জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জির সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতে সেই লোগো আর দেখা যায়নি।নতুন লোগোতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা লাল-সবুজের জাতীয় পতাকার আদলে তৈরি করা হচ্ছে। সেখানে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান লাল রংয়ের সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। চারপাশের ব্যাকগ্রাউন্ড সবুজ। আর দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা বাংলা ও আরবিতেও লেখা আছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×