হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড প্রোগ্রামের সিলেবাসে পরিবর্তন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন


ঢাকা, ০২ অক্টোবর – জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও ইনস্টিটিউটগুলোতে পরিচালিত এক বছরের বিএড প্রোগ্রামের সিলেবাসে আংশিক সংশোধন আনা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে কার্যকর হতে যাওয়া এ পরিবর্তনে তিনটি কোর্সের শিরোনাম বদলানো হলেও কোড নম্বর ও বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এতে বলা হয়েছে, ২০১৭ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী ‘শিখন-শেখানো দক্ষতা ও কৌশল’ (কোড–৮১২২০৩) কোর্সটির নতুন শিরোনাম হবে ‘সক্রিয় শিখন পদ্ধতি ও কৌশল’। একইভাবে, ‘শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (কোড–৮১২২০৭) কোর্সটির শিরোনাম পরিবর্তন করে করা হয়েছে ‘শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’। আর ‘একীভূত শিক্ষা’ (কোড–৮২২২৬১) কোর্সটির নতুন নাম হবে ‘জেন্ডার, বৈশ্বিক নাগরিকত্ব ও একীভূত শিক্ষা’। প্রতিটি কোর্সের ক্রেডিট থাকবে ৮।

তবে অন্য সব কোর্সের কোড, শিরোনাম ও বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড প্রোগ্রামের সিলেবাসে পরিবর্তন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড প্রোগ্রামের সিলেবাসে পরিবর্তন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ অক্টোবর – জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও ইনস্টিটিউটগুলোতে পরিচালিত এক বছরের বিএড প্রোগ্রামের সিলেবাসে আংশিক সংশোধন আনা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে কার্যকর হতে যাওয়া এ পরিবর্তনে তিনটি কোর্সের শিরোনাম বদলানো হলেও কোড নম্বর ও বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে।বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, ২০১৭ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী ‘শিখন-শেখানো দক্ষতা ও কৌশল’ (কোড–৮১২২০৩) কোর্সটির নতুন শিরোনাম হবে ‘সক্রিয় শিখন পদ্ধতি ও কৌশল’। একইভাবে, ‘শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (কোড–৮১২২০৭) কোর্সটির শিরোনাম পরিবর্তন করে করা হয়েছে ‘শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’। আর ‘একীভূত শিক্ষা’ (কোড–৮২২২৬১) কোর্সটির নতুন নাম হবে ‘জেন্ডার, বৈশ্বিক নাগরিকত্ব ও একীভূত শিক্ষা’। প্রতিটি কোর্সের ক্রেডিট থাকবে ৮।তবে অন্য সব কোর্সের কোড, শিরোনাম ও বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০২ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×