হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের নাফ নদী থেকে ১ কোটি টাকার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) সকালে কায়ুকখালী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এই ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকেলে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল আজ সকাল ৯টায় নাফ নদীর কায়ুকখালী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

সাগর-রুনি হত্যা মামলা: উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরও ৬ মাসের সময় দিলেন হাই কোর্ট

অভিযান চলাকালে বাংলাদেশ জলসীমার অভ্যন্তরে একটি সন্দেহজনক কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। তবে, নৌকাটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে জালের বয়ার (Boey) সাথে অভিনব কায়দায় ভাসমান অবস্থায় লুকানো একটি প্যাকেট উদ্ধার করেন। প্যাকেটটিতে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফের নাফ নদী থেকে ১ কোটি টাকার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের নাফ নদী থেকে ১ কোটি টাকার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) সকালে কায়ুকখালী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এই ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকেলে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল আজ সকাল ৯টায় নাফ নদীর কায়ুকখালী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বাংলাদেশ জলসীমার অভ্যন্তরে একটি সন্দেহজনক কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। তবে, নৌকাটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে জালের বয়ার (Boey) সাথে অভিনব কায়দায় ভাসমান অবস্থায় লুকানো একটি প্যাকেট উদ্ধার করেন। প্যাকেটটিতে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×