তেলআবিব, ০৪ অক্টোবর – সামরিক বাহিনীকে গাজা দখলের অভিযান ‘স্থগিত’ রাখার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি সরকার। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত রাষ্ট্রায়ত্ত রেডিও ‘আর্মি রেডিও’।
আজ শনিবার (৪ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রতিবেদক ডোরন কাদোশ জানিয়েছেন, ইসরায়েলের ‘রাজনৈতিক পর্যায়’ সামরিক বাহিনীকে গাজার কর্মকাণ্ড ‘ন্যূনতমে’ সীমিত রাখতে এবং শুধুমাত্র ‘রক্ষামূলক অভিযান’ চালাতে নির্দেশ দিয়েছে।
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা
তিনি এক্স (পূর্বে টুইটার) পোস্টে লিখেছেন, ‘প্রায়শ্চিত্তিক অর্থে: গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রয়েছে।’
এর আগে, স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ইসরায়েলি রাজনৈতিক নেতারা ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর করার প্রস্তুতির অংশ হিসেবে গাজায় সামরিক কার্যক্রম কমানোর নির্দেশ দিয়েছেন।
সাম্প্রতিক ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, সেনাপ্রধান এয়াল জামির রাতে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বিশেষ পরিস্থিতি মূল্যায়ন বৈঠক করেছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৪ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন