হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুই দি‌নের সফ‌রে ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ অক্টোবর – দুই দিনের সফরে সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আস‌ছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। সফরে বিভিন্ন উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিশেষ করে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কটি বেশি গুরুত্ব পাবে। কারণ, দীর্ঘ পাঁচ বছর পর দুই দে‌শের স‌চিবরা বৈঠ‌কে বস‌ছেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আগামী ৭ অক্টোবর অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন বেরিস একিন্চি। বৈঠকে রাজনৈতিক পরিসরে সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য বাড়ানো ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বেশ কিছু বিষয়ে গুরুত্ব পাবে বলে জানা গেছে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

জানা গেছে, দুই দিনের সফরের প্রথম দিনে (৬ অক্টোবর) তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।

সফরের পরের দিন পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। এরপর তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টাসহ বেশ কয়েজন উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারেন।

পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে যেসব বিষয় গুরুত্ব পেতে পারে-

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার। অধিকাংশ বাংলাদেশ আমদানি করে। ফলে তুরস্কে যাতে বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ে, তা নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত বছরের আগস্টের পর থেকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চপর্যায়ের অনেকগুলো সফর বিনিময় হয়েছে। এরমধ্যে গত জানুয়ারিতে বাংলাদেশে আসেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাট। এরপর ফেব্রুয়ারিতে আঙ্কারা সফর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) নজরুল ইসলাম।

এপ্রিলে আনতোলিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেওয়ার ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর জুলাইতে ঢাকায় আসেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গরগুন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

দুই দি‌নের সফ‌রে ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুই দি‌নের সফ‌রে ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ অক্টোবর – দুই দিনের সফরে সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আস‌ছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। সফরে বিভিন্ন উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিশেষ করে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কটি বেশি গুরুত্ব পাবে। কারণ, দীর্ঘ পাঁচ বছর পর দুই দে‌শের স‌চিবরা বৈঠ‌কে বস‌ছেন।রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আগামী ৭ অক্টোবর অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন বেরিস একিন্চি। বৈঠকে রাজনৈতিক পরিসরে সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য বাড়ানো ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বেশ কিছু বিষয়ে গুরুত্ব পাবে বলে জানা গেছে।জানা গেছে, দুই দিনের সফরের প্রথম দিনে (৬ অক্টোবর) তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।সফরের পরের দিন পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। এরপর তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টাসহ বেশ কয়েজন উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারেন।পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে যেসব বিষয় গুরুত্ব পেতে পারে-পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার। অধিকাংশ বাংলাদেশ আমদানি করে। ফলে তুরস্কে যাতে বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ে, তা নিয়ে আলোচনা হবে।উল্লেখ্য, গত বছরের আগস্টের পর থেকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চপর্যায়ের অনেকগুলো সফর বিনিময় হয়েছে। এরমধ্যে গত জানুয়ারিতে বাংলাদেশে আসেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাট। এরপর ফেব্রুয়ারিতে আঙ্কারা সফর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) নজরুল ইসলাম।এপ্রিলে আনতোলিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেওয়ার ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর জুলাইতে ঢাকায় আসেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গরগুন।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ০৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×