হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই ভারতকে কবর দেওয়ার হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন


ইসলামাবাদ, ০৫ অক্টোবর – ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের উসকানিমূলক বক্তব্যের কড়া জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এবার ভারতকে তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে।

পাকিস্তানের সেনাবাহিনীও সতর্ক করে জানিয়েছে, নতুন করে সংঘাত বাঁধলে ফল হবে “বিপর্যয়কর ধ্বংসযজ্ঞ”। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদকে উদ্দেশ করে বলেন, পরেরবার ভারত আর সংযম দেখাবে না, পাকিস্তান যদি “সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা” চালিয়ে যায়, তবে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

এর আগে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সতর্ক করে বলেন, পাকিস্তান যদি সির ক্রিক সীমান্তে কোনো “অ্যাডভেঞ্চার” করে, তবে “ইতিহাস ও ভূগোল বদলে দিতে পারে” এমন কঠোর জবাব দেবে ভারত।

মূলত ‘সির ক্রিক’ হলো ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যে ৯৬ কিলোমিটার দীর্ঘ একটি বিতর্কিত উপসাগরীয় অঞ্চল।

পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, “পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র, আমাদের সৈন্যরা আল্লাহর সৈনিক। এবার ভারত নিজের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষেই সমাহিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবর।”

এর আগে ভারতের সামরিক উসকানিমূলক মন্তব্যের জবাবে পাকিস্তান সেনাবাহিনীও কড়া প্রতিক্রিয়া জানায়।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বলেছে, ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের “উসকানিমূলক ও যুদ্ধংদেহী বক্তব্য” দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে এবং এগুলো “বিপর্যয়কর ধ্বংস” ডেকে আনতে পারে।

আইএসপিআর জানায়, এসব মন্তব্যের মাধ্যমে ভারত আবারও “মনগড়া অজুহাতে আগ্রাসনের ভিত্তি তৈরি” করার চেষ্টা করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নতুন করে যুদ্ধ শুরু হলে পাকিস্তান “কোনও দ্বিধা ছাড়াই দৃঢ়ভাবে জবাব দেবে” এবং “প্রতিক্রিয়া হবে দ্রুত, কঠোর ও ধ্বংসাত্মক।”

আইএসপিআর আরও জানায়, ভারত যদি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়, তবে “সে জানুক, এমন পরিস্থিতিতে মুছে যাওয়া হবে পারস্পরিক।”

সম্প্রতি ভারতের বিমানবাহিনীর প্রধান অমর প্রীত সিং দাবি করেন, মে মাসে দুই দেশের সংঘর্ষে ভারত পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে তিনি এ দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি।

এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, ভারত দীর্ঘদিন ধরে নিজেকে ‘ভুক্তভোগী’ হিসেবে তুলে ধরছে, অথচ বাস্তবে দক্ষিণ এশিয়ায় সহিংসতা ও সন্ত্রাস ছড়ানোর মূল উৎস তারাই।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই ভারতকে কবর দেওয়ার হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই ভারতকে কবর দেওয়ার হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০৫ অক্টোবর – ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের উসকানিমূলক বক্তব্যের কড়া জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এবার ভারতকে তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে।পাকিস্তানের সেনাবাহিনীও সতর্ক করে জানিয়েছে, নতুন করে সংঘাত বাঁধলে ফল হবে “বিপর্যয়কর ধ্বংসযজ্ঞ”। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম।সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদকে উদ্দেশ করে বলেন, পরেরবার ভারত আর সংযম দেখাবে না, পাকিস্তান যদি “সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা” চালিয়ে যায়, তবে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে।এর আগে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সতর্ক করে বলেন, পাকিস্তান যদি সির ক্রিক সীমান্তে কোনো “অ্যাডভেঞ্চার” করে, তবে “ইতিহাস ও ভূগোল বদলে দিতে পারে” এমন কঠোর জবাব দেবে ভারত।মূলত ‘সির ক্রিক’ হলো ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যে ৯৬ কিলোমিটার দীর্ঘ একটি বিতর্কিত উপসাগরীয় অঞ্চল।পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, “পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র, আমাদের সৈন্যরা আল্লাহর সৈনিক। এবার ভারত নিজের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষেই সমাহিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবর।”এর আগে ভারতের সামরিক উসকানিমূলক মন্তব্যের জবাবে পাকিস্তান সেনাবাহিনীও কড়া প্রতিক্রিয়া জানায়।পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বলেছে, ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের “উসকানিমূলক ও যুদ্ধংদেহী বক্তব্য” দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে এবং এগুলো “বিপর্যয়কর ধ্বংস” ডেকে আনতে পারে।আইএসপিআর জানায়, এসব মন্তব্যের মাধ্যমে ভারত আবারও “মনগড়া অজুহাতে আগ্রাসনের ভিত্তি তৈরি” করার চেষ্টা করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নতুন করে যুদ্ধ শুরু হলে পাকিস্তান “কোনও দ্বিধা ছাড়াই দৃঢ়ভাবে জবাব দেবে” এবং “প্রতিক্রিয়া হবে দ্রুত, কঠোর ও ধ্বংসাত্মক।”আইএসপিআর আরও জানায়, ভারত যদি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়, তবে “সে জানুক, এমন পরিস্থিতিতে মুছে যাওয়া হবে পারস্পরিক।”সম্প্রতি ভারতের বিমানবাহিনীর প্রধান অমর প্রীত সিং দাবি করেন, মে মাসে দুই দেশের সংঘর্ষে ভারত পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে তিনি এ দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি।এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, ভারত দীর্ঘদিন ধরে নিজেকে ‘ভুক্তভোগী’ হিসেবে তুলে ধরছে, অথচ বাস্তবে দক্ষিণ এশিয়ায় সহিংসতা ও সন্ত্রাস ছড়ানোর মূল উৎস তারাই।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×