হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় গরু চুরি করতে গিয়ে জাসাস নেতা জনতার হাতে আটক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান জাসাস নেতা খোরশেদ মাহমুদ রোমিও।

সোমবার ভোর রাতে উপজেলার মগনামা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউনুস সওদাগরের বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক মগনামা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ মাহমুদ রোমিও একই ইউপির মাঝির পাড়া এলাকার মোহাম্মদ রশিদের ছেলে ও বর্তমান জাসাস উপজেলা শাখার সদস্য।

রোমিও জনতার হাতে আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অন্য একজনকে সাথে নিয়ে গরু চুরি করতে যাওয়ার কথা শিকার করেন তিনি।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

জানা গেছে, বিগত সময়ে ছাত্রদল করাকালীন তার বিরুদ্ধে অহরহ চুরির অভিযোগ থাকলেও বর্তমানে টাকার বিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ ভাগিয়ে নেন। পদ পাওয়ার পর চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নিরহ লোকদের উপর নির্যাতনের অহরহ অভিযোগ থাকলেও আদৃশ্য কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সংগঠনটির নেতারা। যার কারণে বেপরোয়া হয়ে এলাকায় চুরির ঘটনা ঘটাতে সংঘবদ্ধ চোরের দল গঠন করেন। মগনামা ও আশেপাশের এলাকায় প্রতিদিন গরু, ছাগল, মোবাইলসহ বাড়ির দামি জিনিসপত্র চুরির ঘটনায় নেতৃত্ব দিয়ে গিয়ে ভোরে জনতার হাতে আটক হলে পুরো উপজেলার সাধারণ নাগরিকদের মাঝে স্বস্তি নেমে এসেছে। তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেও অহরহ চুরির তথ্য বের হবে এমন আশা ভুক্তভোগী পরিবারগুলোর।

স্থানীয়রা ভুক্তভোগী ইউনুস জানান, রোমিও একজন পেশাদার চোর। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনায় ধরা পড়েছে। এই রকম একজন চোরকে বিএনপির মত একটি দলে কিভাবে জায়গা পায়।

তিনি আরো জানান, আর কখনো চুরি করবেনা এমন মোচলেকা পরিবারের পক্ষ থেকে দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পেকুয়া উপজেলা শাখার সদস্য সচিব নুরুল হুদা আজাদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও নজরে এসেছে। তাৎক্ষনিকভাবে জেলা কমিটির শীর্ষ নেতাদের সাথে আলাপ হয়েছে। ব্যক্তির অপরাধ কখনো সংগঠন বহন করবেনা। তাকে দ্রুত বহিস্কার করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় গরু চুরি করতে গিয়ে জাসাস নেতা জনতার হাতে আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় গরু চুরি করতে গিয়ে জাসাস নেতা জনতার হাতে আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান জাসাস নেতা খোরশেদ মাহমুদ রোমিও। সোমবার ভোর রাতে উপজেলার মগনামা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউনুস সওদাগরের বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মগনামা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ মাহমুদ রোমিও একই ইউপির মাঝির পাড়া এলাকার মোহাম্মদ রশিদের ছেলে ও বর্তমান জাসাস উপজেলা শাখার সদস্য। রোমিও জনতার হাতে আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অন্য একজনকে সাথে নিয়ে গরু চুরি করতে যাওয়ার কথা শিকার করেন তিনি। জানা গেছে, বিগত সময়ে ছাত্রদল করাকালীন তার বিরুদ্ধে অহরহ চুরির অভিযোগ থাকলেও বর্তমানে টাকার বিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ ভাগিয়ে নেন। পদ পাওয়ার পর চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নিরহ লোকদের উপর নির্যাতনের অহরহ অভিযোগ থাকলেও আদৃশ্য কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সংগঠনটির নেতারা। যার কারণে বেপরোয়া হয়ে এলাকায় চুরির ঘটনা ঘটাতে সংঘবদ্ধ চোরের দল গঠন করেন। মগনামা ও আশেপাশের এলাকায় প্রতিদিন গরু, ছাগল, মোবাইলসহ বাড়ির দামি জিনিসপত্র চুরির ঘটনায় নেতৃত্ব দিয়ে গিয়ে ভোরে জনতার হাতে আটক হলে পুরো উপজেলার সাধারণ নাগরিকদের মাঝে স্বস্তি নেমে এসেছে। তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেও অহরহ চুরির তথ্য বের হবে এমন আশা ভুক্তভোগী পরিবারগুলোর। স্থানীয়রা ভুক্তভোগী ইউনুস জানান, রোমিও একজন পেশাদার চোর। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনায় ধরা পড়েছে। এই রকম একজন চোরকে বিএনপির মত একটি দলে কিভাবে জায়গা পায়। তিনি আরো জানান, আর কখনো চুরি করবেনা এমন মোচলেকা পরিবারের পক্ষ থেকে দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পেকুয়া উপজেলা শাখার সদস্য সচিব নুরুল হুদা আজাদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও নজরে এসেছে। তাৎক্ষনিকভাবে জেলা কমিটির শীর্ষ নেতাদের সাথে আলাপ হয়েছে। ব্যক্তির অপরাধ কখনো সংগঠন বহন করবেনা। তাকে দ্রুত বহিস্কার করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×