ঢাকা, ০৭ অক্টোবর – আগামী এক সপ্তাহের মধ্যে বেশ কিছু আলোচিত ঘটনার নতুন মোড় আসবে। বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘এটা গতকালই বলে দিয়েছি, শিগগিরই এ সপ্তাহের মধ্যে এটার (গুমের মামলার) অনেক ঘটনার কথা বলেছি, অনেক ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজ এ বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না।’
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন।
বিচারে দেরি নিয়ে শঙ্কা প্রকাশকারীদের উদ্দেশে চিফ প্রসিকিউটর বলেন, এগুলো (বিভিন্ন মামলায় দেওয়া ফরমাল চার্জ) হলো তাদের জন্য জবাব। তদন্ত চলাকালে যে সময় দরকার ছিল, সে সময় পার হয়েছে। তদন্ত প্রতিবেদনগুলো হাতে আসার পর একটার পর একটার ফরমাল চার্জ দাখিল হচ্ছে। বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
অনেক মামলা চূড়ান্ত পর্বে রয়েছে। সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল, এই নিকৃষ্টতম হত্যাকারীদের, গণহত্যাকারীদের, মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয়, সেটা হওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক পথে আছে। আশা করছি, মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে এ বিচারকাজ সম্পন্ন হবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৭ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন